Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home থাইল্যান্ডে ‘ইউনূস প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি’ চালু
আন্তর্জাতিক শিক্ষা

থাইল্যান্ডে ‘ইউনূস প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি’ চালু

By Shamim RezaApril 2, 20212 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) আনুষ্ঠানিকভাবে ‘ইউনূস প্রফেশনাল মাস্টার্স ইন সোশ্যাল বিজনেস অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ’ ডিগ্রি চালু করেছে। এআইটি আয়োজিত এক বৈশ্বিক ভার্চ্যুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো এই স্নাতকোত্তর কোর্সের।

শুক্রবার (০২ এপ্রিল) ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এআইটিতে অবস্থিত ইউনূস সেন্টারের পরিচালক এবং ইউনূস প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামের একাডেমিক হেড প্রফেসর ফাইজ শাহ এই প্রোগ্রামের বিস্তারিত বিষয়সূচি অনুষ্ঠানে উপস্থাপন করেন।

তিনি বলেন, এটি এমন একটি মাস্টার্স প্রোগ্রাম যা সামাজিক ব্যবসা ও উদ্যোক্তা-চালিত উন্নয়নের প্রবক্তা নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসের তত্ত্ব ও রূপকল্প বিশ্বব্যাপী প্রসারিত ও বাস্তবায়িত করতে বিশেষ ভূমিকা পালন করবে।

প্রফেসর ইউনূস তাঁর বক্তব্যে বলেন, পৃথিবীর সমস্যাগুলো সৃষ্টি হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে। তারা তাদের ছাত্রদের কাছে পৃথিবী সম্পর্কে একটি সংকীর্ণ, স্বার্থপর বর্ণনা তুলে ধরে। শিক্ষা হলো বার বার, সব সময় চাঁদের একই দিক দেখার মতো, কখনোই ছাত্রদের প্রশ্ন করতে না দেওয়া চাঁদের অপর দিকে কী আছে। আমাদের ক্যাম্পাসগুলোতে আমাদের নতুন রকেট ও মহাকাশযান তৈরি করতে হবে যা আমাদের শিক্ষা জগতের চাঁদের সেই নিষিদ্ধ দিকটিতে নিয়ে যাবে। এআইটির এই স্নাতকোত্তর ডিগ্রি সেই অন্য দিকটি আবিস্কার করতে রকেট তৈরির একটি উদ্যোগ।

উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ইডেন উন বলেন, প্রফেসর ইউনূস পৃথিবীর কোটি কোটি মানুষকে অনুপ্রাণিত করছেন। এই মাস্টার্স প্রোগ্রামটি অত্যন্ত আকর্ষণীয় ও সময়োপযোগী একটি উদ্যোগ যখন পৃথিবী একটি কঠিন সময় অতিক্রম করছে। আমি বিশ্বাস করি এই কোর্সটি অত্যন্ত জনপ্রিয় হবে।

এশীয়ানদের নেতৃস্থানীয় বিশ্ববিদ্যালয় এআইটি এশিয়ার ব্যবসায়িক কেন্দ্রস্থল ব্যাংককে অবস্থিত। এ বছরের আগস্ট মাসে ইউনূস প্রফেশনাল মাস্টার্স কোর্সে ছাত্র ভর্তি শুরু হবে।

এই কোর্সটি হবে একটি ‘কিউরেটেড’ প্রোগ্রাম যা এআইটির ‘স্কুল অব এনভায়ার্নমেন্ট, রিসোর্সেস অ্যান্ড ডেভেলপমেন্ট’ ও ‘স্কুল অব ম্যানেজমেন্ট’ থেকে সৃষ্ট, এবং এর সঙ্গে থাকবে প্রফেসর ইউনূস পরিচালিত একটি প্র্যাকটিক্যাল সেকশন। পুরো কোর্সটি যুক্ত থাকছে পৃথিবীর ৫টি মহাদেশের ৯১টি বিশ্ববিদ্যালয়ে বিস্তৃত সোশ্যাল বিজনেস অ্যাকাডেমিয়া নেটওয়ার্কের সঙ্গে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

February 7, 2026
জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

February 7, 2026
মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

February 7, 2026
Latest News
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি

জাপানের সঙ্গে অর্থনৈতিক চুক্তি, কী কী সুবিধা পাবে বাংলাদেশ

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসী

মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

বিশ্ববাজারে স্বর্ণের দাম

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ

ভূমিকম্প

মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে ১৩ বার ভূমিকম্পে কাঁপলো সিকিম

ওমানে ইরান-যুক্তরাষ্ট্র

ওমানে ইরান-যুক্তরাষ্ট্রের বৈঠক শুরু

'চেরি ব্লসম' উৎসব

অতিরিক্ত পর্যটকের চাপে জাপানে ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল

উটকে দেয়া হবে পাসপোর্ট

উটের জন্য পাসপোর্ট চালু করল সৌদি আরব

ভারতীয় ভিসা

ভারতীয় ভিসার জন্য নতুন নিয়মে যেভাবে করবেন আবেদন

শিক্ষাপ্রতিষ্ঠান

এমপিওভুক্ত হচ্ছে আরও ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.