Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় থার্টিফার্স্টে বন্ধ থাকবে হাতিরঝিল, যত নির্দেশনা দিলো ডিএমপি
জাতীয়

থার্টিফার্স্টে বন্ধ থাকবে হাতিরঝিল, যত নির্দেশনা দিলো ডিএমপি

By Sibbir OsmanDecember 30, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : থার্টিফাস্ট নাইটে উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান, নাচ-গান ও কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

থার্টিফার্স্টে বন্ধ থাকবে হাতিরঝিল, যত নির্দেশনা দিলো ডিএমপি
ফাইল ছবি
Advertisement

ঘরোয়াভাবে কোনো অনুষ্ঠান করতে চাইলেও তা পুলিশকে অবহিত করে অনুমতি সাপেক্ষে তা করতে পারবে বলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। প্রয়োজনে পুলিশ নিরাপত্তা বিধান ও তত্ত্বাবধানে হবে এসব অনুষ্ঠানে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নিদের্শনা দেন ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম।

থার্টিফার্স্ট নাইটে রাজধানী ঢাকায় নিরাপত্তা জোরদারে বেশকিছু নির্দেশনা জারি করা হয়েছে জানিয়ে কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ইংরেজি নববর্ষ উদযাপনকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির যেকোনো ধরনের আশঙ্কা রোধে ঢাকায় রাস্তার মোড়, ফ্লাইওভার, ভবনের ছাদে এবং প্রকাশ্যে স্থানে কোনো ধরনের জমায়েত, সমাবেশ, উৎসব করা যাবে না। এছাড়া কোথাও কোনো ধরনের আতশবাজি-পটকা ফোটানো যাবে না।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, থার্টি ফাস্ট নাইটে সাধারণ কোনো কারণে গুলশান, বনানী, বারিধারা ও ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলে জানায় ডিএমপি।

এসব এলাকার বাসিন্দাদের ৩১ ডিসেম্বর রাত ৮টার মধ্যেই প্রত্যাবর্তনের জন্য অনুরোধ করা হয়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলে বাসিন্দাদের পরিচয় দিয়ে কাকলি ক্রসিং এবং আমতলী ক্রসিং ব্যবহার করে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে ডিএমপি।

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, এদিন রাত ৮টার পর হাতিরঝিল এলাকায় কাউকে অবস্থান করতে দেয়া হবে না। সন্ধ্যা ৬টার পর ঢাকা রাজধানীর সব বার বন্ধ থাকবে। একইসঙ্গে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেল, রেস্তোরাঁ, জনসমাবেশ ও উৎসবস্থলে সব ধরনের লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র বহন করা যাবে না।

বৈধতা ছাড়া কাউকে পাঁচ তারকা হোটেলে মাদক সেবনের জন্য অনুমোদন না দেয়া হয় সেজন্য পুলিশের পক্ষ থেকে হোটেল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, এবারের থার্টি ফাস্ট নাইটে মাদক সেবন করে কেউ বেপরোয়া যানবাহন চালালে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে ডিএমপি। অ্যালকোহল টেস্টের জন্য গুলশান, বনানী ও হাতিরঝিলসহ একাধিক এলাকায় কিটসহ পুলিশের বিশেষ টিম অবস্থান করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa