Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক এলগার-বাভুমা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক এলগার-বাভুমা

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 5, 20212 Mins Read

দক্ষিণ আফ্রিকার নতুন অধিনায়ক এলগার-বাভুমা

Advertisement

স্পোর্টস ডেস্ক: উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কককে সরিয়ে তিন সংস্করণে নতুন অধিনায়ক বেছে নিলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। টেস্টের অধিনায়কত্ব পেয়েছেন ওপেনার ডিন এলগার। আর ওয়ানডে ও টি-টুয়েন্টির দায়িত্ব পেয়েছেন তেম্বা বাভুমা। টেস্টে সহ-অধিনায়কের দায়িত্বও পালন করবেন তিনি।

আগামী দুই দু’টি টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নেতৃত্ব দেয়া হয়েছে বাভুমাকে। স্থায়ীভাবে প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে আফ্রিকার অধিনায়ক হলেন তিনি। আর পরবর্তী টেস্ট চ্যাম্পিয়নশীপ পর্যন্ত নেতৃত্বে থাকবেন এলগার।

গত বছরের ফেব্রুয়ারিতে ফাফ ডু-প্লেসিস অধিনায়কত্ব ছাড়ার পর গত ডিসেম্বরে অস্থায়ীভাবে টেস্টের দায়িত্ব পান ডি কক। আর আগে থেকেই ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের দায়িত্বে ছিলেন তিনি। দায়িত্ব পাবার জাতীয় দলকে ৪টি টেস্ট, ৮টি ওয়ানডে ও ১১টি টি-টুয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ডি কক।

তিন ফরম্যাটের অধিনায়কত্বের ভার থেকে ডি কককে মুক্তি দিতেই এলগার ও বাভুমাকে বেছে নিয়েছে সিএসএ। বিদায় বেলায় ডি কককে ধন্যবাদ জানিয়েছেন সিএসএর ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ। তিনি বলেন, ‘এতদিন তিন ফরম্যাটে দায়িত্ব পালনের জন্য তার প্রতি আমরা কৃতজ্ঞ। একই সাথে জাতীয় নির্বাচক প্যানেল টেস্ট অধিনায়ক বাছাইয়ে সহায়তা করায় তার কাছে আমরা কৃতজ্ঞ।’

নতুন অধিনায়কদের বিষয়ে স্মিথ বলেন, ‘নতুন অধিনায়ক হিসেবে এলগার ও বাভুমাকে বেছে নিতে পারায় আমরা খুশি। আমাদের বিশ্বাস তারা দলকে সাফল্যের পথে রাখবে।’

আগামী মাসে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজ দিয়ে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু হবে বাভুমার। ২০১৬ সালে ওয়ানডে অভিষেকের পর দেশের হয়ে ৬টি ওয়ানডে ও ৮টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

July 18, 2026
ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

July 18, 2026
Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

July 18, 2026

Latest News

এমবাপ্পে

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ কি খেলবে এমবাপ্পে?

ফকল্যান্ড

ফকল্যান্ড নিয়ে বিতর্কিত বার্তা কীভাবে মাঠে পৌঁছাল, সামনে এল নতুন তথ্য

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ফিফা প্রধান

লাল কার্ড বিতর্ক: ফের উসকে দিলেন ট্রাম্প, প্রশংসা করলেন ফিফা প্রধানের

স্কালোনি

ইতিহাসে গড়ার দ্বারপ্রান্তে স্কালোনি

Iyamal

ফাইনালের আগে ইয়ামালকে নিয়ে সুখবর

আর্জেন্টিনা

ফাইনালের আগে ভ্রমণ বিপর্যয়ে আর্জেন্টিনা

World Cup

এআই জানালো বিশ্বকাপ জিতবে কে

সাকিব-তাসকিন

এলপিএল শুরুর আগেই ফিক্সিং, সাকিব-তাসকিনদের মালিক গ্রেফতার!

বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

টম ক্রুজ আসছেন বিশ্বকাপ ফাইনালের মঞ্চে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa