Advertisement

স্পোর্টস ডেস্ক: চলতি বছর অক্টোবরে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া সফর শুরু হওয়ার কথা রয়েছে ভারতের। এরপরই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপ শেষে ডিসেম্বরে চার টেস্টের সিরিজ খেলারও কথা আছে ভারত-অস্ট্রেলিয়ার। কিন্তু করোনার কারণে সেই সিরিজ আদৌ হবে কি না, তা নিয়ে শুরু হয়েছে সংশয়।

এদিকে ৪ ম্যাচের সেই টেস্ট সিরিজ যদি মাঠে গড়ায়ই, তবে তা দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজন করার সম্ভাবনা বেশি। আর দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলে সেক্ষেত্রে সুবিধা ভোগ করবে অস্ট্রেলিয়াই। এমনটাই মনে করছেন বাঁ-হাতি অজি ব্যাটসম্যান উসমান খাজা।

২০১৮ সালে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছিল অস্ট্রেলিয়া। সে দলের অন্যতম সদস্য ছিলেন খাজা। তিনি মনে করেন, তার দেশেও ভারতীয় সমর্থকদের অভাব নেই। সেই টেস্ট সিরিজে মেলবোর্ন ও সিডনিতে খেলার সময় তিনি নিজেও বুঝতে পারছিলেন না, ম্যাচটি ভারতে হচ্ছে না অস্ট্রেলিয়ায়।

সম্প্রতি উসমান বলেন, দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হলে অস্ট্রেলিয়াই সুবিধা পাবে। কারণ, গত বার ওরা যখন এসেছিল তখন মেলবোর্নের মাঠে ওদের সমর্থনই বেশি ছিল। ভারত ভাল খেলতে শুরু করলে প্রচণ্ড উত্তেজিত হয়ে যায় ওরা। তখন বোঝা যায় না কোথায় আছি।

তিনি আরও বলেন, অদ্ভুত অনুভূতি। ভারতে খেলা হলে ভারতীয় সমর্থন বেশি থাকবে, সেটা প্রত্যাশিত। কিন্তু নিজের দেশেও যদি ওদের সমর্থন বেশি শুনি, অদ্ভুত লাগে।

শুধু মেলবোর্ন নয়। সিডনির মাঠেও একই অনুভূতি হয় খাজার। তিনি বলেন, সিডনিতেও অস্ট্রেলীয় সমর্থকদের চেয়ে ভারতীয় সমর্থকই বেশি ছিল। ওদের উৎসাহ দেখে বোঝাই যায় না কোথায় খেলছি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.