
Advertisement
আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, দলীয় স্বার্থের কারণেই সরকার বাজার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ। তার সর্বশেষ প্রমাণ হলো পেঁয়াজ, লবণ ও চালসহ সব নিত্যপণ্যের দাম অসহনীয়ভাবে বেড়ে যাওয়া।
তিনি বলেন, সরকার একদিকে মুক্তবাজার অর্থনীতিতে বিশ্বাসী অন্যদিকে নিজস্ব দলীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আগ্রহী। দলীয় ব্যবসায়ীদের দ্বারা গঠিত জোট ভাঙতে না পারলে টিসিবিকে শক্তিশালী করতে না পারলে, দলীয় লোকদের দ্বারা পরিবহনে চাঁদাবাজি বন্ধ করতে না পারলে, মধ্যস্বর্তভোগের ব্যবস্থা বন্ধ করতে না পারলে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না বলে জানান মির্জা ফখরুল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



