
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ২০ দলীয় জোট আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের স্মরণে আয়োজিত সভায় গয়েশ্বর বলেন, ‘প্যারোলে মুক্তি নিয়ে খালেদা জিয়া বের হবেন কেন? আজকে বর্তমান প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) প্যারোল নিয়ে দেশ থেকে কিভাবে বের হবেন মানুষ সেই চিন্তা করছে। প্যারোলে খালেদা জিয়ার মুক্তি চেয়ে সমঝোতা, আমাদের মধ্যেও এরকম একটা দালাল শ্রেণি আছে। এটা মিথ্যা না।’
ছাত্র রাজনীতি বন্ধ প্রসঙ্গে গয়েশ্বর বলেন, ছাত্র রাজনীতি নয় ছাত্রলীগের রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্র রাজনীতি বন্ধ করা আত্মহত্যার শামিল। দেশে ছাত্র রাজনীতি নেই বলেই ছাত্র রাজনীতি বন্ধের কথা হচ্ছে। যদি ছাত্র রাজনীতি থাকতো তবে তা বন্ধের কথা উঠতো না। বরং ছাত্র রাজনীতির নামে যে অপরাজনীতি হচ্ছে সেটা বন্ধ করা উচিত।
বিএনপির এই নেতা বলেন, দেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি ছাত্ররাই দেশের প্রত্যেকটা পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে। ছাত্ররাই আগামী প্রজন্মের সব প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই ছাত্র রাজনীতি বন্ধ না করে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত।
বিএনপির এই নীতিনির্ধারক বলেন, ‘আজকে এ দেশের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি ছাত্ররাই দেশের প্রত্যেকটা পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামী প্রজন্মের ছাত্ররাই দেশের সকল প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করবে। তাই আমি বলবো ছাত্ররাজনীতি বন্ধ না করে ছাত্রলীগের রাজনীতি বন্ধ করা উচিত।’
গয়েশ্বর বলেন, ‘বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যেসব ভিসিরা আছেন আমাদের ছাত্ররা তাদের পদত্যাগ চায়, কিন্তু তারা দেহত্যাগ করলেও পদত্যাগ করবেন না।’ তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের উদ্দেশ্যে বলেন, ‘পদত্যাগ করলে যে আয় হয় বরকত হয় সেটা তো আর পাওয়া যাবে না। সুতরাং বরকতের দিকে যাদের নজর বেশি তাদের একটু লাজ-লজ্জা কম। তারা দেহত্যাগ করলেও পদত্যাগ করবে না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


