Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দলের প্রয়োজনে সরে দাঁড়াবেন মরগান
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দলের প্রয়োজনে সরে দাঁড়াবেন মরগান

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 21, 2021Updated:October 21, 20212 Mins Read
মর্গান
Advertisement

স্পোর্টস ডেস্ক: চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফর্মে না থাকায় দলের অধিনায়ক ইয়োইন মরগানকে নিয়ে চিন্তায় ইংল্যান্ড। দীর্ঘদিন ধরেই ব্যাটে রান নেই মরগানের। তবে দলের প্রয়োজনে সরে দাঁড়ানোর ঘোষণাও দিলেন মরগান।

তিনি জানান, দলের প্রয়োজনে নিজেকে সরিয়ে নেবো। বিশ্বকাপ জয়ের পথে দলে জন্য বাঁধা হয়ে দাঁড়াবো না।

চলতি বছরে সর্বশেষ সাতটি টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে মাত্র ৮২ রান করেছেন মরগান। সদ্য শেষ হওয়া আইপিএলেও ব্যর্থ মরগানের ব্যাট। ১৬ ইনিংসে ১৩৩ রান করেছেন তিনি। গড় ১১ দশমিক ০৮। স্ট্রাইক রেট ৯৫ দশমিক ৬৮।

সাম্প্রতিক সময়ে মরগানের এমন ফর্ম ভাবিয়ে তুলেছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টকে। সেটি বুঝতে পারছেন মরগান নিজেও । তাই ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নিজেকেই দল থেকে সরিয়ে নেয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মরগান বলেন, ‘বিকল্প পরিকল্পনা সব সময়ই তৈরি থাকে। বিশ্বকাপ জেতার পথে আমি কখনওই দলের অন্তরায় হয়ে দাঁড়াবো না। এই মুহূর্তে আমি প্রত্যাশিত ছন্দে নেই। রান না পেলেও অধিনায়কত্ব ভাল করছি বলেই মনে করি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে  প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে খেলেননি মরগান। ঐ ম্যাচে ৭ উইকেটে হারে ইংল্যান্ড। নিজেকে বিশ্রামে রেখেছিলেন তিনি। তবে দ্বিতীয় ও শেষ প্রস্তুতিমূলক ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন মরগান। ১০ রানের বেশি করতে পারেননি তিনি।

মরগান বলেন, ‘ব্যাটিং নিয়ে সমস্যায় এর আগেও বহুবার পড়েছি এবং তা থেকে বেরিয়েও এসেছি। এই কারণেই আমি আজ এখানে। টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন, আর যেখানে আমি ব্যাট করি, সেখানে আমাকে সবসময় ঝুঁকিপূর্ণ পথই বেছে নিতে হবে। আমি তা মেনেও নিয়েছি। দল যদি নির্দেশ দেয় ঝুঁকি নেয়ার, তা হলে আমি সেটাই করবো। দল না চাইলে করবো না।’

রানের মধ্যে না থাকলেও, অধিনায়কত্ব ভালো করছেন বলে জানান মরগান। তিনি বলেন, ‘আমি রানের মধ্যে নেই, কিন্তু আমার অধিনায়কত্ব বেশ ভালো হচ্ছে বলেই আমি মনে  করছি। আমি সবসময় রান করা এবং অধিনায়কত্ব এই দুই বিষয়কে আলাদাভাবে দেখেছি এবং চ্যালেঞ্জ নিয়েছি। আমিতো আর বোলার নই, বয়সও বাড়ছে, মাঠে হয়তো তেমন অবদান রাখতে পারি না, তবে আমি অধিনায়কের ভূমিকা পালন করতে পছন্দ করি।’

২০১৬ সালে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে মরগানের নেতৃত্বেই ফাইনালে উঠেছিলো ইংল্যান্ড। ভাগ্য সাথে না থাকায় শেষ ওভারে ম্যাচটি হারতে হয় ইংলিশদের। সেই যন্ত্রনা তিন বছর পর মুছে ফেলেন মরগান।  তার অধিনায়কত্বেই ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের শিরোপার স্বাদ পায় ইংল্যান্ড। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

February 6, 2026
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
Latest News
সংবর্ধনা পেলেন মাশরাফি

সর্বোচ্চ গোলদাতার কৃতিত্ব অর্জন করায় নাগরিক সংবর্ধনা পেলেন মাশরাফি

বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.