জুমবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। দলটির সকল পর্যায়ের নেতারা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে।

Advertisement
সোমবার দুপুরে (৯ সেপ্টেম্বর) বনানী কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এ কথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আমাদের দলের মধ্যে কোনো মতভেদ নেই। আমরা ঐক্যবদ্ধভাবে পার্টিকে শক্তিশালী ও ক্ষমতায় নেওয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং দল ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে। তিনি

তিনি আরো বলেন, পার্টিকে সুসংগঠিত ও শক্তিশালী করার জন্য ৮ বিভাগে সাংগঠনিক টিম কেন্দ্রীয় কমিটির নেতাদের নিয়ে গঠন করা হয়েছে। এই টিম তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা অনুযায়ী জেলায় জেলায় ঐক্যবদ্ধভাবে সংগঠনকে সু-সংগঠিত করবে।

সাংবাদিকদের আরও এক প্রশ্নের জবাবে জনাব জি.এম. কাদের বলেন, আমরা ঐক্যমত হয়েই ২১ রংপুর-০৩ উপ-নির্বাচনে রাহগির আল মাহি এরশাদকে দলের মনোনয়ন দিয়েছি। এখানে কেন্দ্রীয় ও তৃণমূল নেতাকর্মী একত্রিত হয়ে দলের স্বার্থে কাজ করবে এবং আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. সালমা ইসলাম এমপি, সোলায়মান আলম শেঠ, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, ভাইস চেয়ারম্যান সরদার শাহ জাহান ,আহসান আদেলুর রহমান আদেল, শ‌ফিকুল ইসলাম শ‌ফিক ,মোস্তফা আল মাহমুদ, যুগ্ম মহাসচিব সুলতান আহমেদ সেলিম, সাংগঠনিক সম্পাদক নির্মল দাশ, শাহজাহান মানসুর, যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক, যুগ্ম দফতর সম্পাদক এম.এ. রাজ্জাক খান প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google