Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দশ বছর পর ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগের আসর
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দশ বছর পর ফিরতে পারে চ্যাম্পিয়ন্স লিগের আসর

By Md EliasApril 3, 20243 Mins Read

একই মহাদেশের বিভিন্ন দেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে অনুষ্ঠিত হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে প্রেস্টিজিয়াস আসর চ্যাম্পিয়ন্স লিগ। প্রতিযোগিতাকে বড় পরিসরে ছড়িয়ে দেওয়াই যার লক্ষ্য। ঠিক একই উদ্দেশ্য সামনে রেখে শুরু করেছিল চ্যাম্পিয়ন্স লিগ টি-২০। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজ লিগগুলোর সেরা দলগুলোকে নিয়ে ৬টি আসর বসেছিল এই প্রতিযোগিতার।

চ্যাম্পিয়ন্স লিগ

Advertisement

তবে ২০১৪ সালের পর থেকেই বন্ধ আছে এই প্রতিযোগিতা। তবে ক্রিকেট ভক্তদের জন্য খুশির খবর, নতুন করে আবার এই টুর্নামেন্ট ফিরে আসার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। বিশ্ব ক্রিকেটের ‘বিগ থ্রি’ খ্যাত ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ফের এই টুর্নামেন্ট ফিরিয়ে আনতে আলোচনা শুরু করেছে। আর প্রস্তাবটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়া সিইও নিক কামিন্সের কাছ থেকে।

তবে তিনি দাবি করেছেন, এই টুর্নামেন্ট করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে আলাদা একটি উইন্ডো খুঁজে বের করা। মঙ্গলবার মুম্বাইয়ে একটি ইভেন্টের ফাঁকে নিক কামিন্স বলেন, ‘আমি মনে করি, চ্যাম্পিয়ন্স লিগ তার সময়ের চেয়ে এগিয়ে ছিল। সেই সময়ে টি-টোয়েন্টি ল্যান্ডস্কেপ এতটা পরিপক্ক ছিল না। যেটা এখন হয়েছে। আমি জানি, চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, ইসিবি এবং বিসিসিআই-এর মধ্যে কথোপকথন চলছে।’

তিনি আরও বলেন, ‘ক্রিকেটের ব্যস্ত সূচি থেকে একটি উইন্ডো খঁজে বের করার চেষ্টা চলছে। কখন এই টুর্নামেন্ট আয়োজন করা হবে, সেটাই সবচেয়ে বড় জটিল বিষয়। কারণ আইসিসি-র সমস্ত টুর্নামেন্টও রয়েছে। এটা হতে পারে যে, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পুনরাবৃত্তি মহিলা ক্রিকেটের হাত ধরে হবে। মেয়েরা এখন ডব্লিউপিএল, দ্য হান্ড্রেড এবং ডব্লিউবিবিএল খেলছেন।’

টুর্নামেন্ট ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে এই সংগঠক বলেন, ‘আমি ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও নিক হোকলির সাথে প্রতিনিয়ত যোগাযোগ করছি কারণ এটা বেশ গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টটিকে ফিরিয়ে আনা। এটা নিয়ে আলোচনা চলছে। হয়ত জয় শাহের (বিসিসিআই সচিব) সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার দরজা চ্যাম্পিয়ন্স লিগের ক্ষেত্রে সবসময় খোলা। শুধুমাত্র এফটিপিতে একটি উইন্ডো বের করতে হবে। আমি মনে করি এটিই ক্রিকেটের পরবর্তী পদক্ষেপ।’

নিকের মতে, ‘আমরা এখনও খুঁজে বের করতে পারিনি কোন লিগ সেরা? আইপিএল, পিএসএল নাকি বিগ ব্যাশ? আমরা এটি তখনই বের করতে পারব যখন মেলবোর্ন স্টার্স করাচি কিংস অথবা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলবে। ফুটবলের চ্যাম্পিয়ন্স লিগের দিকেই দেখুন না। বিশ্বকাপ অবশ্যই দারুণ কিন্তু সেই সাথে চ্যাম্পিয়ন্স লিগও সবসময় সেখানে থাকে।’

চ্যাম্পিয়ন্স লিগ টি২০ টুর্নামেন্টের শেষ সংস্করণ ২০১৪ সালে ভারতে অনুষ্ঠিত হয়েছিল। সে বার ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে পরাজিত করে শিরোপা জিতেছিল চেন্নাই সুপার কিংস। টুর্নামেন্টের সেটাই শেষ সংস্করণ। টুর্নামেন্টে ভারতের তিনটি দল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে দু’টি করে এবং পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ আর নিউজিল্যান্ড থেকে একটি করে দল অংশগ্রহণ করে।

‘আইএমএফের ঋণ প্রাপ্তিতে অনিশ্চয়তা’

ছয় বারের মধ্যে টুর্নামেন্টটি চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স দু’বার করে এবং নিউ সাউথ ওয়েলস ও সিডনি সিক্সার্স একবার করে জিতেছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

July 7, 2026
স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

July 7, 2026
লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

July 7, 2026

Latest News

ফিলিস্তিন

আর্জেন্টিনা ম্যাচের আগে আলোচনায় ফিলিস্তিন, কী বলছেন মিশরের কোচ

স্কালোনি

ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি

লিওনেল মেসি

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি

মিয়া খলিফা

স্পেন ম্যাচে স্টেডিয়ামে আলো ছড়ালেন মিয়া খলিফা

২০৩০ সালের বিশ্বকাপ

২০৩০ সালের বিশ্বকাপে সরাসরি খেলবে আর্জেন্টিনাসহ যে ৬ দেশ

Argentia

আর্জেন্টিনা সহজ ম্যাচ কঠিন করে জেতে কেন?

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন কোচ মার্তিনেজ

আর্জেন্টিনা-মিশর

আর্জেন্টিনা-মিশর ম্যাচের ভবিষ্যদ্বাণী করল অপ্টা

আর্জেন্টিনা কোচ

ব্রাজিলের বিদায় নিয়ে যা বললেন আর্জেন্টিনা কোচ

বিশ্বকাপের শেষ চার ম্যাচ

নতুন বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের শেষ চার ম্যাচ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa