Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা অবশেষে এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অবশেষে এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়ালো শ্রীলঙ্কা

By জুমবাংলা নিউজ ডেস্কJul 21, 2022, 1:39 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: অবশেষে এশিয়া কাপ আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এতদিন পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বলে আসছিল, দেশের সংকটময় পরিস্থিতিতেও এশিয়া কাপ আয়োজন করতে বদ্ধপরিকর তারা। তবে মুখের কথাই তো সব নয়। লঙ্কাদের অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চরম রূপ নিয়েছে। এমতাবস্থায় কিছুতেই তাদের পক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব নয়।

বুধবার আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে (এসিসি) লঙ্কানরা বলে দিয়েছে যে, এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার মতো অবস্থায় নেই বোর্ড। শ্রীলঙ্কার উত্তাল পরিস্থিতির কারণে এসএলসি সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগও (এলপিএল) স্থগিত করে দিয়েছে।

এসিসির একটি সূত্র জানিয়েছে, ‘শ্রীলঙ্কা ক্রিকেট জানিয়েছে যে, তাদের দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে, বিশেষ করে যখন বৈদেশিক মুদ্রার বিষয়ে উদ্বিগ্ন, তখন দেশে ছয় দলের এই বড় ইভেন্টটি আয়োজন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।’

পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ আরও জানানো হয়েছে, তারা সংযুক্ত আরব আমিরাত বা অন্য কোনও দেশে টুর্নামেন্ট আয়োজন করতে চায়।

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপ আগস্ট-সেপ্টেম্বর মাসে হওয়ার কথা রয়েছে। এসিসি আগামী কয়েক দিনের মধ্যেই এই টুর্নামেন্টের সূচি ও ভেন্যু জানাবে।

শ্রীলঙ্কা বোর্ডের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাত চূড়ান্ত বিকল্প ভেন্যু নয়। ভারতের পাশাপাশি অন্য কোনো দেশেও এই টুর্নামেন্ট খেলা হতে পারে। কারণ এসিসি এবং শ্রীলঙ্কা ক্রিকেটকে প্রথমে এমিরেটস ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের চূড়ান্ত অনুমোদনের জন্য কথা বলতে হবে।’

সেক্ষেত্রে কোনো কারণে আরব আমিরাতে এশিয়া কাপ স্থানান্তর করা না গেলে জোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। বাংলাদেশ এর আগে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিন আসর এশিয়া কাপের আয়োজন করেছিল। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপও সফলভাবে আয়োজন করেছিল লাল-সবুজের দেশটি।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

May 23, 2026, 10:46 PM Asia/Dhaka
Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

May 23, 2026, 4:05 PM Asia/Dhaka
বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

May 23, 2026, 3:32 PM Asia/Dhaka
Latest News
মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp