রাজধানীর সাইন্সল্যাব এলাকায় কুরবানির পশুর চামড়ার বেচাকেনা জমে উঠেছে। অটোরিকশা, ভ্যান ও রিকশায় করে চামড়া এনে একের পর এক স্তূপ করা হচ্ছে বিভিন্ন আড়তে ও অস্থায়ী সংগ্রহস্থলে। তবে সরবরাহ বাড়লেও চামড়ার দামে তেমন কোনো উত্থান দেখা যাচ্ছে না।

সরকার নির্ধারিত দামের তুলনায় কম দামে চামড়া বিক্রি হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বিক্রেতারা। অনেকেই বাধ্য হয়ে লোকসানের ঝুঁকি মাথায় নিয়ে মৌসুমি ব্যবসায়ীদের কাছেই কম দামে চামড়া বিক্রি করছেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অন্যদিকে মৌসুমি ব্যবসায়ীরা জানিয়েছেন, ট্যানারি মালিকদের কাছ থেকে প্রত্যাশিত দাম না পাওয়ায় তারা বেশি দামে চামড়া কিনতে পারছেন না। ফলে বাজারে দামের চাপ তৈরি হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



