
প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান নবম আর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে তৃতীয়। বর্তমানে বিশ্বের ১৭৩টি দেশে এক কোটির বেশি বাংলাদেশি কাজ করছেন। গেল অর্থবছরে তারা দেশে পাঠিয়েছেন প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭৪২ কোটি টাকা।
প্রবাসীদের স্বার্থ সংরক্ষনের অঙ্গিকার নিয়ে এবছর বাংলাদেশে পালিত হয় আন্তর্জাতিক প্রবাসী কল্যণ দিবস। এ উপলক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, করোনা দুর্যোগে প্রবাসীদের সুরক্ষায় ৭০০ কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে সরকার। তিনি জানান, প্রবাসে দক্ষ জনশক্তি পাঠাতে, সব উপজেলায় কারিগরি প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।
প্রবাসীদের কল্যাণে, তাদের সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন সরকার প্রধান। দেশের চলমান মেগা প্রকল্পগুলোয় দেশে ফেরা প্রবাসীদের কাজের সুযোগ আছে বলে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



