
জানা যায়, যথাসময়ে স্টেশন মাস্টার ও সহকারী স্টেশন মাস্টার কর্মস্থলে উপস্থিত না থাকায় পটিয়া স্টেশনে চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচল করা ডেমু ট্রেনের অনেক যাত্রী সোমবার (৮ ফেব্রুয়ারি) টিকিট পাননি। । ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হন।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশগুপ্ত বলেন, ‘দায়িত্বে অবহেলা করায় দুইজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বহিষ্কার ও স্টেশন মাস্টারকে শোকজ করা হয়েছে। উপযুক্ত জবাব দিতে না পারলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



