Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই

By Shamim Rezaনভেম্বর 11, 20202 Mins Read

দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই

Advertisement

স্পোর্টস ডেস্ক : সেমিফাইনাল, ফাইনাল ম্যাচে বরাবরই ব্যর্থ হন রোহিত। তার দল যতই ৪ বার আইপিএল জিতুক, গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার ব্যাটে রান থাকে না। চলতি আসরের দিল্লির বিরুদ্ধে কোয়ালিফায়ারে ব্যর্থ হতেই চারিদিকে এভাবেই সমালোচনা শুরু হয়েছিল হিটম্যানের বিরুদ্ধে।

কিন্তু দুবাইয়ে আইপিএলের ফাইনালে এ যেন এক অন্য রোহিত শর্মা। চোট, অস্ট্রেলিয়া সিরিজে প্রথমদিকে দলে নাম না থাকা- সকল কিছুর জবাব যেন এদিনই দিয়ে দিলেন। নিজের ২০০ তম আইপিএল ম্যাচে খেললেন অধিনায়কোচিত ইনিংস। ইশান কিষান, ডি’ ‌কক, সূর্যকুমাররাও তাকে যোগ্য সঙ্গ দিলেন। আর ব্যাটে-বলে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে পাঁচ উইকেটে দিল্লিকে হারিয়ে পঞ্চমবার আইপিএল খেতাব জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স।

মঙ্গলবার (১০ নভেম্বর) টস জেতেন দিল্লি অধিনায়ক শ্রেয়াস আইয়ার। কিন্তু প্রথমে ব্যাটিংয়ের তার সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়। কারণ এদিন প্রথম বলেই আবার আউট হন মার্কাস স্টোইনিস। দু’‌ওভার পর ২ রান করে আউট হন আজিঙ্ক রাহানেও। আর দু’‌জনেই আউট করেন বোল্ট। অন্যদিকে, ১৫ রান করে বোল্ড হন ধাওয়ানও।

এরপর অবশ্য পালটা লড়াই শুরু করেন শ্রেয়াস আয়ার এবং ঋষভ পন্থ। দু’‌জনে মিলে ইনিংসের হাল ধরেন। ঋষভ ৩৮ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। মারেন ৪টি চার ও ২টি ছয়। শ্রেয়াস করেন ৫০ বলে অপরাজিত ৬৫ রান। নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে দিল্লি করে ১৫৬ রান। মুম্বাইয়ের হয়ে চার ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন বোল্ট। তবে বুমরাহ কোনও উইকেট পাননি।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন রোহিত-ডি’ ‌কক। ডি’ ‌কক ২০ রান করে আউট হলেও নিজস্ব স্বমহিমায় ব্যাট করতে থাকেন রোহিত। তবে তার সঙ্গে ভুল বোঝাবুঝিতেই ১৯ রানে রানআউট হন সূর্যকুমার। এরপর ইশান কিশানকে সঙ্গে নিয়ে রান তাড়া করতে থাকেন রোহিত। শেষে ৬৮ রানে যখন আউট হন ম্যাচ তখন মুম্বাইয়ের পকেটে। ৫১ বলে এই রান করেন হিটম্যান। মারেন ৫টি চার ও ৪টি ছয়। শেষ পর্যন্ত ইশান এবং হার্দিক, পোলার্ড, ক্রুনালরা মিলে মুম্বাইকে ৮ বল বাকি থাকতেই জয় এনে দেয়।

দিল্লি ক্যাপিটালস: ‌২০ ওভারে ১৫৬/‌৭ (‌শ্রেয়স ৬৫*‌, বোল্ট ৩/‌৩০)‌
মুম্বাই ইন্ডিয়ান্স: ১৮.‌৪ ওভারে ১৫৭/‌৫ (‌রোহিত ৬৮, নর্ৎজে ২/‌২৫)‌

ফলাফল: মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ উইকেটে জয়ী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026
স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

জুন 19, 2026
Latest News
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

গোলরক্ষক

ঘানার গোলরক্ষক বেনজামিন আসারি: সংগ্রাম থেকে বিশ্বকাপের মঞ্চে অনুপ্রেরণার গল্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa