Advertisement

স্পোর্টস ডেস্ক : দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ ব্যাটসম্যানকে হারিয়ে অপেক্ষাকৃত মন্থর উইকেটে ১৩৪ রান করেছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের হয়ে আবদুস সামাদ ২৮ ও রশিদ খান ২২ রান করেছেন। জয়ের জন্য ১৩৫ রান করতে হবে দিল্লি ক্যাপিটালসকে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে কোনো রান না তুলেই এক উইকেট হারায় সানরাইজার্স হায়দরাবাদ। এনরিচ নর্কিয়ার বলে অক্ষর প্যাটেলকে ক্যাচ দিয়ে ফেরেন ডেভিড ওয়ার্নার। এরপর রিদ্ধিমান সাহা ও কেইন উইলিয়ামসন ব্যাট করতে থাকলেও রানের চাকা ছিল খুবই ধীর।

দলীয় ২৯ রানের মাথায় রিদ্ধিমানকে প্যাভিলিয়নে ফেরান কাগিসো রাবাদা। আউট হওয়ার আগে ১৭ বলে মাত্র ১৮ রান করেন তিনি। এরপর হায়দরাবাদকে আশা দেখাতে থাকেন উইলিয়ামসন। তবে শেষ পর্যন্ত ব্যর্থই হন কিউই ক্রিকেটার। ২৬ বলে তিনি তুলতে পেরেছেন মাত্র ১৮ রান। এক বল পর উইলিয়ামসনের সঙ্গী মানিশ পান্ডেও আউট হন ১৭ রান করে। ফলে মুখ থুবরে পড়ে হায়দরাবাদের ইনিংস। ৩ রানে কেদার যাদবকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন নর্কিয়া।

শেষ দিকে আবদুস সামাদ ও রশিদ খান দাঁড়িয়ে যান ব্যাট হাতে। দৌঁড়ে রান নেওয়ার পাশাপাশি আভেস খান, মার্কাস স্টোইনিসের বলে চার-ছক্কাও হাঁকিয়েছেন সামাদ। ২১ বলে ২৮ রান করে আউট হওয়ার আগে তিনি দুটি চার ও একটি ছয়ের ইনিংস খেলেন। এরপর ১৯ বলে ২২ করার পর রান আউটের শিকার হন রশিদ। রান আউট হন সন্দ্বীপ শর্মাও। বাকিদের মধ্যে জ্যাসন হোল্ডার ১০ ও ভুবনেশ্বর কুমার ৫ রান করেন।

দিল্লির হয়ে ৩ উইকেট পান কাগিসো রাবাদা। ২টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও এনরিচ নর্কিয়া।

এ ম্যাচে জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে দিল্লি। ৮ ম্যাচে তাদের পয়েন্ট এখন ১২। ১২ পয়েন্ট আছে শীর্ষে থাকা চেন্নাই সুপার কিংসেরও, তবে দিল্লির তুলনায় রানরেটে এগিয়ে রয়েছে মাহেন্দ্র সিং ধোনির দল। অন্যদিকে সানরাইজার্স হায়দরাবাদ আছে পয়েন্ট টেবিলে সবার তলানীতে। ৭ ম্যাচের মধ্যে মাত্র এক জয়ে ২ পয়েন্ট তাদের, বাকি ছয়টি ম্যাচেই হেরেছে তারা।

এদিকে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শুরুর আগেই বড় ধরনের ধাক্কা খেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন দলটির অন্যতম নির্ভরযোগ্য পেসার থাঙ্গারাসু নটরাজানে। আইপিএলের এক কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। সানরাইজার্স হায়দরাবাদও তাদের ফেসবুক পেজে নটরাজানের করোনাভাইরাসে পজিটিভ হওয়ার কথা জানিয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.