Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দীর্ঘ ৮৮ বছর পর ইস্তাম্বুলের আয়া সোফিয়াতে তারাবির নামাজ
আন্তর্জাতিক

দীর্ঘ ৮৮ বছর পর ইস্তাম্বুলের আয়া সোফিয়াতে তারাবির নামাজ

By জুমবাংলা নিউজ ডেস্কApril 3, 2022Updated:April 3, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৮৮ বছর পর তুরস্কের ইস্তাম্বুল শহরের খ্যাতনামা আয়া সোফিয়া মসজিদে প্রথমবারের মতো তারাবির নামাজ পড়া হয়েছে।

পবিত্র রমজান মাস শুরু উপলক্ষে তারাবির প্রথম দিন শুক্রবার সেখানে এই আয়োজন করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ডেইলি সাবাহ।

দীর্ঘ ৮৮ বছর পর ইস্তাম্বুলের আয়া সোফিয়াতে তারাবির নামাজ
ছবি সংগৃহীত

রমজানজুড়ে মসজিদটিতে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। চলবে প্রার্থনা। মুসল্লিদের জন্য উন্মুক্ত থাকবে মসজিদ।

দেড় হাজার বছরের পুরোনো আয়া সোফিয়া একসময় বিশ্বের সবচেয়ে বড় অর্থোডক্স গির্জা ছিল। পরে তা পরিণত হয় মসজিদে। এর পর একপর্যায়ে ১৯৩৪ সালে এটি জাদুঘরে রূপান্তরিত হয়।

সর্বশেষ ২০২০ সালের জুলাইয়ে তুর্কি আদালত আদেশ দেয়, এটি জাদুঘর নয়। এরপরই দেশটির ইসলামপন্থি সরকার একে মসজিদ হিসেবে ব্যবহারের পক্ষে আদেশ জারি করে।

করোনা পরিস্থিতিতে বিশ্বের অন্য দেশের মতো তুরস্কেও দেয়া হয় নানা নিষেধাজ্ঞা। এরই প্রেক্ষাপটে মসজিদেও কিছু বিধি আরোপ করা হয়।

তবে দেশজুড়ে করোনার টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি এবং শনাক্ত ও মৃত্যুহার কমে আসার পর রমজান উপলক্ষে খুলে দেয়া হয়েছে আয়া সোফিয়া মসজিদ।

বিবিসি জানিয়েছে, ৫৩৭ খ্রিষ্টাব্দে যখন বাইজান্টাইন সম্রাট জাস্টিনিয়ান ইস্তাম্বুলের গোল্ডেন হর্ন নামে এক জায়গায় একটি বিশাল গির্জা তৈরির সিদ্ধান্ত নেন তখনই আয়া সোফিয়ার ইতিহাসের সূচনা।

সে সময় বিশাল গম্বুজের এই গির্জাকে বিশ্বের সবচেয়ে বড় গির্জা এবং দালান বলে মনে করা হতো। ১২০৪ সালে ক্রুসেডারদের হামলার ঘটনা বাদে কয়েক শতাব্দী ধরে আয়া সোফিয়া বাইজান্টাইনদের নিয়ন্ত্রণে ছিল।

অটোমান (ওসমান) বংশীয় সুলতান তৃতীয় মেহমেদ ১৪৫৩ সালে বাইজান্টাইন শাসকদের হাত থেকে ইস্তাম্বুল দখল করে নেন। তার আগ পর্যন্ত শহরটির নাম ছিল কনস্টান্টিনোপল।

ইস্তাম্বুল দখলের পর বিজয়ী মুসলিম বাহিনী প্রথমবারের মতো গির্জার ভেতরে নামাজ আদায় করে। অটোমান শাসকরা এরপর আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। মসজিদের চারপাশে চারটি মিনার তৈরি করেন।

গির্জার সব খ্রিষ্টান প্রতিকৃতি এবং সোনালি মোজাইকগুলো পবিত্র কোরআনের বাণী দিয়ে ঢেকে দেয়া হয়। এর পরের কয়েক শ বছর ধরে হাইয়া আয়া ছিল অটোমান মুসলমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু।

১৯৩৪ সালে তুরস্কে ধর্মনিরপেক্ষতা চালু করার প্রক্রিয়ায় মসজিদটিকে জাদুঘরে পরিণত করা হয়।

আয়া সোফিয়া এখন তুরস্কের সবচেয়ে দর্শনীয় স্থান বলে স্বীকৃত। প্রতি বছর ৩৭ লাখ পর্যটক এটি দেখতে আসেন।

অস্কারে থাপ্পড় কাণ্ড, পদত্যাগ করলেন উইল স্মিথ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৮৮ আন্তর্জাতিক আয়া ইস্তাম্বুলের তারাবির দীর্ঘ নামাজ পর বছর সোফিয়াতে
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

February 5, 2026
Latest News
সতর্কবার্তা শি'র

যুক্তরাষ্ট্রকে সাবধান হওয়ার সতর্কবার্তা শি’র

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ট্রাম্প

ট্রাম্প

এপস্টেইন কেলেঙ্কারি নিয়ে এবার মুখ খুললেন ট্রাম্প

ভারত ম্যাচ বয়কট

ভারত ম্যাচ বয়কটের পেছনে বাংলাদেশ নাকি অন্য ইস্যু, জানালেন পাক প্রধানমন্ত্রী

সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.