
মঙ্গলবার (১৯ মার্চ) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন মুহাম্মদ ফারুক খান।
এ সময় পর্যটনশিল্পের উন্নয়নে সহযোগিতা ও সহায়তা করার আগ্রহ জানান আরব আমিরাতের রাষ্ট্রদূত।
রাষ্ট্রদূত আরো বলেন, বাংলাদেশে পর্যটনশিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে এভিয়েশন খাতের বিদ্যমান অংশীদারি আরো বৃদ্ধির পাশাপাশি আমরা বাংলাদেশের পর্যটনশিল্পের উন্নয়নে সহযোগিতা ও সহায়তা করতে চাই। এভিয়েশন ও পর্যটনশিল্প আমাদের দুই দেশের জনগণের বন্ধুত্ব আরো দৃঢ় করবে।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পর্যটন অবকাঠামো উন্নয়ন, হোটেল ও রিসোর্ট নির্মাণে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ করার সুযোগ আছে। যদি আমিরাত এই খাতে বিনিয়োগ করে, তবে আমরা তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করব। এভিয়েশন খাতের বিদ্যমান সম্পর্কের পাশাপাশি পর্যটনশিল্পে নতুন সহযোগিতার ক্ষেত্র দুই দেশের সম্পর্ককে আরো উচ্চতায় নিয়ে যাবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



