Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুই কোটি টাকা লুটের অভিযোগে ব্যাংক ব্যবস্থাপক গ্রেফতার
জাতীয়

দুই কোটি টাকা লুটের অভিযোগে ব্যাংক ব্যবস্থাপক গ্রেফতার

By Saleh MohammadOctober 15, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যবসায়ীর সঙ্গে যোগসাজস করে দুই কোটি পাঁচ লাখ টাকা লুটে নেওয়ার অভিযোগে রাজশাহীতে সাবেক একজন ব্যাংক ব্যবস্থাপককে গ্রেফতার করা হয়েছে। তার নাম এএসএম আরিফুল হক কুমার (৬৩)। সোমবার গভীর রাতে নগরীর সিপাইপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা গ্রেফতার করেন।

150558_bangladesh_pratidin_Ariful-Hoqueএএসএম আরিফুল হক কুমার সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রাজশাহী শাখার ব্যবস্থাপক ছিলেন। ইতিমধ্যে ব্যাংক কর্তৃপক্ষ তাকে বরখাস্ত করেছে। আর ব্যাংক কর্তৃপক্ষের দায়ের করা মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার আরেক আসামি রফিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যবসায়ী পলাতক আছেন। নগরীর মাস্টারপাড়া এলাকায় তার বাড়ি। তার বাবার নাম জেসারত মণ্ডল। রফিকুল একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রোপাইটর।

দুদক জানিয়েছে, ব্যবস্থাপক থাকাকালে জাল কাগজপত্র হওয়া স্বত্বেও রফিকুল ইসলামকে দুই কোটি পাঁচ লাখ টাকা ঋণ দেন আরিফুল হক কুমার। ব্যাংক কর্তৃপক্ষ মনে করেছে, নিজে লাভবান হওয়ার জন্যই এই কাজ করেছেন তিনি। তাই ব্যাংকের পক্ষ থেকে গেল বছর রাজশাহীর আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলায় আরিফুল হক ও রফিকুল ইসলামকে আসামি করা হয়।

পরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের একজন কর্মকর্তা মামলার তদন্ত করেন। তিনি আসামিদের বিরুদ্ধে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতে অভিযোগপত্রও দাখিল করেন। আদালত তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে বিচারের জন্য মামলাটি বিভাগীয় বিশেষ জজ আদালতে পাঠান। মামলাটি দায়ের হওয়ার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন। আরিফুল হক ভারতে পালানোরও চেষ্টা করছিলেন। এর মধ্যেই সোমবার গভীর রাতে বাড়ি ফিরলে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম জানান, তারা জানতে পেরেছেন, বিভিন্ন সময় ব্যাংকের টাকা আত্মসাৎ করে বিপুল সম্পত্তির মালিক হয়েছেন আরিফুল হক। তিনি নগরীতে বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন। চড়েন দামি গাড়িতে। তারা ধারনা করছেন, অবৈধ অর্থ দিয়েই আরিফুল হক এমন সুরম্য বাড়ি নির্মাণ করেছেন এবং গাড়ি কিনেছেন।

জাহাঙ্গীর আলম বলেন, গ্রেফতার আরিফুল হককে মঙ্গলবারই রাজশাহীর বিভাগীয় বিশেষ জজ আদালতে তোলা হবে। পলাতক আসামি রফিকুল ইসলামকেও গ্রেফতারের জন্য তারা চেষ্টা চালাচ্ছেন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa