Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দুই পাকিস্তানি ব্যাটসম্যানকে সম্মান জানাল আইসিসি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দুই পাকিস্তানি ব্যাটসম্যানকে সম্মান জানাল আইসিসি

By Saiful IslamDecember 22, 20192 Mins Read

দুই পাকিস্তানি ব্যাটসম্যানকে সম্মান জানাল আইসিসি

Advertisement
স্পোর্টস ডেস্ক : টেস্ট অভিষেকের পর টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন আবিদ আলী। বিশ্বের নবম এবং পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে এ রেকর্ড গড়ায় আবিদ আলীকে সম্মান জানাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শ্রীলংকার বিপক্ষে রাওয়ালপিন্ডি এবং চলতি করাচি টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করা আবিদ আলীকে সম্মান জানিয়ে আইসিসি তাদের ভেরিফায়েড পেজ থেকে টুইট করে।

শুধু আবিদ আলীই নয়, করাচি টেস্টে উদ্বোধনীতে পাকিস্তানের হয়ে রেকর্ড দ্বিতীয় সর্বোচ্চ ২৭৮ রানের জুটি গড়েন আবিদ আলী ও শান মাসুদ।

এর আগে ১৯৯৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করাচিতে পাকিস্তানের হয়ে টেস্টে ওপেনিং জুটিতে ২৯৮ রান করেছিলেন আমির সোহেল ও ইজাজ আহমেদ। প্রথম ইনিংসে তারা জোড়া সেঞ্চুরি তুলি নিয়েছেন। ১৬০ রান করেছিলেন আমির সোহেল। আর ১৬১ রান করে আউট হন ইজাজ আহমেদ।

টেস্টে পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে আবিদ আলী ও শান মাসুদের গড়া ২৭৮ রানের জুটির রেকর্ড নিয়েও টুইট করেছে আইসিসি।

টেস্ট ক্রিকেটে অভিষেকের পর টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন আবিদ আলী। এ তারকা ক্রিকেটার বিশ্বের নবম এবং প্রথম পাকিস্তানি হিসেবে ক্যারিয়ারের শুরুর দুই টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের অভিজাত ক্লাবের সদস্য হয়েছেন।

শনিবার করাচি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে জোড়া সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ও শান মাসুদ। উদ্বোধনী জুটিতে তাড়া ২৭৮ রান যোগ করেন। এই জুটিতেই ক্যারিয়ারের ১৯তম টেস্টে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন শান মাসুদ। ১৯৮ বল খেলে ৭টি চার ও তিন ছক্কায় ১৩৫ রান করে ফেরেন ৩০ বছর বয়সী এ ওপেনার।

এরপর অধিনায়ক আজহার আলীর সঙ্গে তৃতীয় উইকেটে ৭৭ রানের জুটি গড়েন আবিদ আলী। আগের টেস্টে রাওয়ালপিন্ডিতে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন আবিদ আলী।

অভিষেক টেস্টে ১০৯ রান করা পাকিস্তানের এ তারকা ব্যাটসম্যান করাচিতে চলমান টেস্টেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। অভিষেকের পর বিশ্বের নবম এবং পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই টেস্টে টানা সেঞ্চুরির ইতিহাস গড়েছেন আবিদ আলী। করাচিতে ২৮১ বল খেলে ২১টি চার ও এক ছক্কায় ১৭৪ রান করেন আবিদ আলী।

দলীয় ৩৫৫ রানে আবিদ আলী সাজঘরে ফেরার পর তৃতীয় দিনের শেষ বিকালে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েন আজহার আলী ও পাকিস্তান সেরা ব্যাটসম্যান বাবর আজম। ৭৭ ও ২২ রানে অপরাজিত রয়েছেন আজহার আলী ও বাবর আজম। তৃতীয় দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ৩৯৫ রান। তৃতীয় দিন শেষে স্বাগতিক পাকিস্তানের লিড ৩১৫ রানে।

পাকিস্তান: ১ম ইনিংস- ১৯১/১০ (আসাদ শফিক ৬৩, বাবর আজম ৬০) এবং ২য় ইনিংস- ৩৯৫/২ (আবিদ আলী ১৭৪, শান মাসুদ ১৩৫, আজহার আলী ৫৭*, বাবর আজম ২২*)।

শ্রীলংকা: ১ম ইনিংস- ২৭১/১০ (চান্দিমাল ৭৪, দিলরুয়ান পেরেরা ৪৮; শাহীন আফ্রিদি ৫/৭৭, মোহাম্মদ আব্বাস ৪/৫৫)।

প্রসঙ্গত, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলাটি ড্রয়ে মীমাংসা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa