
আর্জেন্টিনায় ২ জনের সঙ্গে দীর্ঘদিন খেলেছেন মেসি। মাসচেরানোর সঙ্গে তার সম্পর্কটা আরো ধারালো। দু’জনে একসঙ্গে বার্সেলোনায় খেলেছেন দীর্ঘ ৮ বছর।
গ্যাগো এবং মাসচেরানোর অবসর ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, আমার খুব কাছের দুইজন মানুষ, যাদের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি তারা ফুটবল ছেড়ে যাচ্ছে। তাদের বিদায়ে আমি একটা বার্তা দিতে চাই।
‘ফার (গ্যাগো), আশা করি তোমার সবকিছু ভালোই যাচ্ছে। ১৭ বছর বয়স থেকে আমরা একে অন্যকে চিনি। জাতীয় দলের হয়ে তোমার সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা বিরাট আনন্দের ব্যাপার এবং তুমি সেটা জানো। আশা করি সব ঠিকঠাক থাকবে এবং তুমি তোমার স্বপ্নগুলো পূরণ করবে’।
‘এবং তোমাকে কি বলবো মাচে? আমার অনেকগুলো বছর একসঙ্গে ছিলাম। প্রতিদিন একজন আরেকজনকে দেখেছি এবং অনেককিছু শেয়ার করেছি। আর্জেন্টিনা এবং বার্সেলোনার হয়ে আমাদের বেশকিছু সুখস্মৃতি আবার দুঃস্মৃতিও আছে। (বার্সা থেকে) তোমার চলে যাওয়ার পর থেকেই আমরা সবাই তোমাকে মিস করছিলাম। তুমি এবং তোমার পরিবারের জন্য শুভকামনা’।
বর্তমানে আর্জেন্টিনায় অবস্থান করছেন মেসি। মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুর মুখোমুখি হবে তার দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



