Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হলো ড. কামালের গণফোরাম
রাজনীতি

আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হলো ড. কামালের গণফোরাম

By Saiful IslamDecember 3, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : আনুষ্ঠানিকভাবে দুই ভাগ হয়ে গেলো ড. কামাল হোসেনের গণফোরাম। এদিকে নতুন অংশের সভাপতি হিসেবে মোস্তফা মোহসীন মন্টুর নাম ঘোষণা করা হয়েছে। সাধারণ সম্পাদক হয়েছেন গণফোরামের আরেক নেতা সুব্রত চৌধুরী এবং সহসভাপতি হয়েছেন আবু সাইয়িদ। শুক্রবার (৩ ডিসেম্বর) রাজধানীর ঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরাম নেতা মোস্তফা মোহসীন নেতৃত্বাধীন গণফোরামের ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠান হয়। এতে ১৫৭ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

গণফোরামের এই অংশে ড. কামাল হোসেনের অংশের কেউ ছিলেন না। তবে ষষ্ঠ জাতীয় কাউন্সিলকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তব্য পাঠিয়েছেন ড. কামাল হোসেন। এসময় কাউন্সিলের নতুন সভাপতি মোস্তফা মোহসীন তা পড়ে শোনান। অসুস্থতার কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তিনি এই কাউন্সিলের স্বাগত জানিয়েছেন সেই সাথে সফলতা কামনা করছেন।

শুভেচ্ছাবার্তায় ড. কামাল হোসেনের বক্তব্য উদ্ধৃত করে মোস্তফা মোহসীন বলেন, ‘আমি সব সময় ঐক্যের কথা বলেছি। আশা করি, গণফোরামের সব নেতা–কর্মী ও সমর্থকগণ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠার জন্য কাজ করে যাবেন।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গঠিত হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা এই কাউন্সিলে উপস্থিত হয়েছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে গণফোরামের এই অংশকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক চৌধুরী, অধ্যাপক দিলারা বেগম, জাসদ একাংশের নেতা নাজমুল হক প্রধান, জেএসডি নেতা তানিয়া রব ও বিকল্পধারার একাংশের নেতা বাদল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গণফোরামে ভ্যন্তরীণ দ্বন্দ্ব শুরু হয়। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া একাদশ সংসদ নির্বাচনের আগে গণফোরামে যোগ দিয়ে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৯ সালে গণফোরামের কাউন্সিলের পর ৫ মে দলের সভাপতি ড. কামাল হোসেন এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদকের পদে বসান। এর পর থেকে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসীনসহ দলের কিছু জ্যেষ্ঠ নেতার সঙ্গে রেজা কিবরিয়ার দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে দলে দুটি ভাগ হয়ে পাল্টাপাল্টি বহিষ্কার চলে। বিরোধী পক্ষের নেতৃত্ব দেন মোহসীন। এ বছরের ফেব্রুয়ারিতে রেজা কিবরিয়ার পদত্যাগের পর দুই অংশের এক হওয়ার কথাও শোনা যায়। তবে শেষ পর্যন্ত তারা ভাগ হয়েই গেল।

লিটনের পদে ভারপ্রাপ্ত দায়িত্বে কামাল

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Mintu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

February 6, 2026
Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

February 6, 2026
ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

February 6, 2026
Latest News
Mintu

দিন শেষে রাজনীতিবিদরা হয়ে যান চোর : মিন্টু

Tarak

বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, পেপালসহ প্রধান ৯ প্রতিশ্রুতি

ইনকিলাব মঞ্চ

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

Mir

শীতল পাটি উপহার পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াতের আমির

নাহিদ ইসলাম

দেশের মানুষ জুলুমবাজদের ক্ষমতায় দেখতে চায় না : নাহিদ ইসলাম

BNP

পাঁচ অধ্যায়ে বিএনপির ইশতেহার, ‘ফ্যামিলি কার্ড’সহ আছে যেসব প্রতিশ্রুতি

তাসনিম জারা

সংসদে গিয়ে ‘নো সার্ভিস, নো বিল’ প্রস্তাব তুলবো : তাসনিম জারা

তারেক রহমান

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

সাদিক কায়েম

যারা মুচলেকা দিয়ে পালিয়েছেন তাদের বিশ্বাস করবো না : সাদিক কায়েম

জামায়াত আমির

আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই : জামায়াত আমির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.