Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দুই যুগ ধরে কিশোরগঞ্জ হাসপাতালে অপারেশন বন্ধ
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

দুই যুগ ধরে কিশোরগঞ্জ হাসপাতালে অপারেশন বন্ধ

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 28, 2019Updated:August 28, 20192 Mins Read

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: দীর্ঘ দুই যুগ ধরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্জারি ও অ্যানেসথেশিয়া এবং গাইনী ডাক্তার না থাকায় অপারেশন থিয়েটার (ওটি) বন্ধ রয়েছে। সরকার কয়েক লাখ টাকা ব্যায়ে ৫০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটিতে দুটি স্বয়ংক্রিয় আধুনিক অপারেশন থিয়েটার স্থাপন করলেও তা জনগণের কোনও কাজে আসছে না।

দুই যুগ ধরে কিশোরগঞ্জ হাসপাতালে অপারেশন বন্ধ

দীর্ঘদিন যাবৎ অযত্ন, অবহেলায় পড়ে থাকার কারণে অপারেশন থিয়েটারের এ্যানেসথেশিয়া মেশিনসহ অন্য সরঞ্জামাদি নষ্ট হতে বসেছে। এছাড়া হাসপাতালটিতে প্রায় অর্ধকোটি টাকা ব্যায় করে আনা এক্স রে মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে। অথচ এ ব্যাপারে উর্দ্ধতন কর্তৃপক্ষ কোনও নজর দিচ্ছে না। ফলে নষ্ট হতে বসেছে সরকারের কয়েক লাখ টাকার সম্পদ।

জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার জনসাধারণের চিকিৎসা সেবাদানের লক্ষে ১৯৮২ সালে প্রথমে ৩১ শয্যাবিশিষ্ট একটি সরকারি হাসপাতাল তৈরি করা হয়। এ হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ একটি অপারেশন থিয়েটার তৈরি করা হয়। হাসপাতাল তৈরির প্রথম দিকে কিছু সময় অপরেশন থিয়েটার চালু থাকলেও গত ২৪ বছর থেকে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে।

Advertisement

এরপর গত ২০১৩ সালে হাসপাতালটিকে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ৫০ শয্যায় নতুন করে পোস্ট অপারেটিভ রুমসহ ৫টি অত্যাধুনিক রুম তৈরি করা হয়। সেই সঙ্গে হাসপাতালটিতে অপারেশন চালু করার লক্ষে একটি এ্যানেসথেসিয়াসহ অন্য যন্ত্রপাতি সরবরাহ করা হয়। কিন্তু অপারেশন থিয়েটার এবং যন্ত্রপাতি থাকার পরেও শুধুমাত্র সার্জারি, অ্যানেসথেসিয়া ও গাইনী কনসালটেন্ট না থাকার কারণে যুগের পর যুগ ধরে অপারেশন বন্ধ রয়েছে। সেই সঙ্গে মরিচা ধরে ধুলোবালি পড়ে নষ্ট হতে বসেছে সরকারের কয়েক লাখ টাকার যন্ত্রপাতি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী বলেন, ৫০ শয্যার এ হাসপাতালটিতে নতুন করে অপারেশন থিয়েটার (ওটি) চালু করার জন্য উর্দ্ধতন কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছি। কিন্তু কোন কাজ হচ্ছে না। সেই সঙ্গে অপারেশন করার জন্য সার্জারি, এ্যানেসথেসিয়া ও গাইনী ডাক্তার দরকার। কিন্তু এখানে ওই তিনটি পোস্ট ফাঁকা। এছাড়াও অপারেশন রুমে আরও কিছু জিনিসের সংকট রয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa