দুদক চেয়ারম্যান

Advertisement
জুমবাংলা ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি আজ দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে কমিশনের প্রয়াত চারজন কর্মকর্তা-কর্মচারীর স্মরণে আয়োজিত এক শোক সভায় এ কথা বলেন। খবর বাসসের।

প্রয়াত এসব কর্মকর্তাদের সততার কথা উল্লেখ করে তিনি তাদের মতো সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ‘দুদকে তদবির নিয়ে অনেক কথা হয়। আমি দৃঢ়ভাবেই বলতে পারি আপনাদের সকলের সহযোগিতায় বিগত সাড়ে তিন বছরে দুদকের তদবির বাণিজ্য শুণ্যে নামিয়ে আনা সম্ভব হয়েছে। দুদকে এখন আর তদবির বাণিজ্য নেই। কেউ তদবির করতে সাহসও পান না।’

তিনি আরও বলেন, দুদকের কর্মকর্তাদের পেশাদারিত্ব প্রশংসারযোগ্য। এখানে কর্মকর্তাদের মধ্যে কোনো বিরোধ নেই, নেই কোনো রাজনীতি।

উল্লেখ্য, গত জুলাই মাসের পর থেকে দুদকের চারজন কর্মকর্তা-কর্মচারী মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, পরিচালক মোঃ আবু সাঈদ, সহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মেদ, কনস্টেবল মোঃ আব্দুল জলিল মন্ডল, কনস্টেবল মোঃ মজিবুর রহমান ।

শোক সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম, সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত, মহাপরিচালক আ.ন.ম আল ফিরোজ, পরিচালক সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক মোঃ তালেবুর রহমান ও মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.