
রবিবার (২০ অক্টোবর) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিশেষ তদন্ত বিষয়ক যৌথ প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। দুদক ও পুলিশের বিশেষ ইউনিট কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
দুদক চেয়ারম্যান বলেন, দুদকের সক্ষমতার অভাব রয়েছে, তদন্তের দুর্বলতা রয়েছে। দুর্নীতি দমন কমিশনেই দুর্নীতি আছে বলেও উল্লেখ করেন দুদক চেয়ারম্যান। তবে তা দূর করে স্বচ্ছতা আনার চেষ্টা চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে নিজেদের আপডেট রাখার আহবান জানান ডিএমপি কমিশনার। বলেন, ঘুষ ও লোভে না পড়লে দেশের জন্য মহৎ কিছু করা সম্ভব।
কর্মস্থলে কাজে লাগবে এমন শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে ইকবাল মাহমুদ বলেন, দুর্নীতি থাকবেই তবে তা দমনে কাজ করতে হবে। দুদক এখনো পুরোপুরি মানুষের বিশ্বাস অর্জন করতে পারেনি, সেই বিশ্বাস অর্জনে কাজ করতে হবে। সকলের একযোগে চেষ্টা ছাড়া দুর্নীতি দমন করা সম্ভব না। আসুন দুর্নীতি ও সন্ত্রাস দূরীকরণে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের প্রস্তুত করি, কাজ করি।
সূত্র : চ্যানেল২৪
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



