Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দুদকের সাবেক ডিডির বিরুদ্ধে বেনাপোল কাস্টমসের মামলা
খুলনা জাতীয় বিভাগীয় সংবাদ

দুদকের সাবেক ডিডির বিরুদ্ধে বেনাপোল কাস্টমসের মামলা

By Shamim RezaSeptember 25, 20192 Mins Read
Advertisement

136071_1জুমবাংলা ডেস্ক : আমদানি করা ৩১টি পণ্যচালানের বিপরীতে ২ কোটি ২ লাখ ৭০৮ টাকার রাজস্ব ফাঁকির তদবির চেষ্টার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালক (ডিডি) আহসান আলীর বিরুদ্ধে মামলা করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।

বুধবার সকালে বেনাপোল পোর্ট থানার মামলাটি করেন বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল ইসলাম। মামলা নং-৩৮ (২৫/০৯/১৯)। বেনাপোল কাস্টমস অফিসার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কাস্টমস কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে সহকারী রাজস্ব কর্মকর্তা জিএম আশরাফুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, ‘দুদকের ডিজি পরিচয়ে আহসান আলী রিতু ইন্টারন্যাশনাল ও জেড এইচ কর্পোরেশন নামে দুটি প্রতিষ্ঠানের আমদানি করা ৩১টি পণ্যচালানের বিপরীতে ২ কোটি ২ লাখ ৭০৮ টাকার রাজস্ব ফাঁকির তদবিরে ব্যর্থ হন। এরপর বেনামে দুদুক, রাজস্ব বোর্ডসহ বিভিন্ন দপ্তরে কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেন।’

‘ফলে কমিশনার বেলাল শুল্কায়ন কাজে মনোনিবেশ করতে ব্যর্থ হওয়ায় চলতি অর্থ বছরে আগস্ট মাস পর্যন্ত অন্তত ৮০০ কোটি টাকার রাজস্ব আদায় কম হয়।’

আশরাফুল ইসলাম আরও বলেন, ‘আহসান আলী ০১৭৭০০২৯৪১০১ মোবাইল নম্বর থেকে কল ও এসএমএস করে কমিশনার বেলালসহ অন্য কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়েছেন। এছাড়া গত বছরের ১৯ নভেম্বর তিনি সশরীরে এসে কমিশনারকে চাপ সৃষ্টি করেন।’

image-136071

‘নিরপত্তাজনিত কারণে কমিশনার বেলাল তার কক্ষে আহসান আলীর উপস্থিতি মোবাইলে ভিডিও করে করে রাখেন। এসব ভিডিও ক্লিপ, ফোনের অডিও ক্লিপ ও হুমকির এসএমএস মামলার সঙ্গে দাখিল করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, সম্প্রতি বেনাপোল কাস্টমস হাউস ২ হাজার কোটি টাকা মূল্যের ৬৭ মণ (২ দশমিক ৫ মেট্রিক টন) ভায়াগ্রা আটক করে। আটককৃত এসব ভায়াগ্রার উপাদান ছেড়ে দেয়ার জন্য একটি মহল ও আহসান আলীর নেতৃত্বে চোরাকারবারি চক্র বেনাপোল কাস্টম হাউসের বিরুদ্ধে পরিকল্পিত মিথ্যাচার, অপপ্রচার ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

এদিকে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা অভিযোগের দীর্ঘ তদন্ত শেষে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা বলে রিপোর্ট দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড।

আহসান আলীর বিষয়ে জানতে চাইলে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বলেন, আহসান আলী নামে একজন উপপরিচালক ছিলেন। কিন্ত একটি অভিযোগের ভিত্তিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বেনাপোল কাস্টমসের অভিযোগ ও মামলার বিষয়ে জানতে আহসান আলীর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, বেনাপোল পোর্ট থানায় আহসান আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি তদন্ত চলছে।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

February 5, 2026
রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

February 5, 2026
ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

February 4, 2026
Latest News
ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

নির্বাহী প্রকৌশলী

দুর্নীতির দায়ে গণপূর্ত নির্বাহী প্রকৌশলী সাইফুজ্জামান বরখাস্ত

গ্যাসের স্বল্পচাপ

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে যেসব এলাকায়

স্বরাষ্ট্র উপদেষ্টা

মব ভায়োলেন্স বলে কিছু নেই, নির্বাচন হবে শান্তিপূর্ণ : স্বরাষ্ট্র উপদেষ্টা

EC Logo

পোস্টাল ভোট গড়তে পারে জয়-পরাজয়ের ব্যবধান

নবম পে স্কেল

পে স্কেল: নতুন করে শঙ্কায় কয়েক লাখ শিক্ষক-কর্মচারী

২১ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে

বৃহস্পতিবার রাত থেকে গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায়

ক্ষমতা

‘জামায়াত ক্ষমতায় এলে নারী শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়া হবে’

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.