Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দুপুরের পরও চলবে শ্রমিকবাহী গাড়ি, গণপরিবহন নিয়ে যা জানা গেল
জাতীয়

দুপুরের পরও চলবে শ্রমিকবাহী গাড়ি, গণপরিবহন নিয়ে যা জানা গেল

By Sibbir Osmanআগস্ট 1, 20212 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনা সংক্রমণের মধ্যে ঈদ পরবর্তী চলমান লকডাউনে চালু হওয়া রপ্তানিমুখী শিল্প ও কলকারখানার শ্রমিকদের বহনকারী গাড়ি দুপুর ১২টার পরও ঢাকায় প্রবেশ করতে পারবে বলে জানা গেছে। বাস মালিক সমিতির নেতা ও পুলিশের কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন।

করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ আগস্ট পর্যন্ত দেয়া কঠোর বিধিনিষেধ বা লকডাউনের মধ্যেই গত শুক্রবার জানানো হয়, রপ্তানিমুখী শিল্প ও কলকারখানা খোলা হবে রোববার। এমন ঘোষণা শোনার পর থেকেই চাকরি বাঁচাতে হেঁটে, ছোট যানবাহন ও ফেরিতে করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় কর্মস্থলে ছুটে যান কর্মীরা। যাত্রাপথে অবর্ণনীয় ভোগান্তিতে পড়তে হয় তাদের।

দিনভর এ নিয়ে খবর প্রকাশ, নানা আলোচনা-সমালোচনার মধ্যে গতকাল শনিবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তথ্য অধিদপ্তর জানায়, সে সময় থেকে আজ রোববার (০১ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত চলবে গণপরিবহন।

পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার পর অন্যান্য দিনের মতোই তাদের চেকপোস্টগুলো কার্যক্রম শুরু করবে। তবে সেখানে শ্রমিকদের আনা-নেয়ার কাজে নিয়োজিত কোনো গাড়িকে প্রশ্নের মুখে পড়তে হবে না। তাদের নির্বিঘ্নে ঢাকায় প্রবেশ করতে এবং ঢাকা থেকে বের হতে দেয়া হবে।

পুলিশ আরও জানায়, অন্যান্য ব্যক্তিগত যানবাহনগুলোকে আগের দিনগুলার মতোই যৌক্তিক কারণ দেখিয়ে যাতায়াত করতে হবে।

গাবতলী ট্রাফিক পুলিশ বক্সের দায়িত্বে থাকা কর্মকর্তা গাজী মাহবুব আলম বলেন, ‘গাবতলীতে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছিল। সেটা গতকাল থেকে নেই। তবে দুপুর ১২টার পর আবারও চেকপোস্ট বসানো হবে।

‘এ ক্ষেত্রে গার্মেন্টস শ্রমিকবাহী গাড়িগুলোকে ঢাকায় প্রবেশ করতে কোনো বাধা দেয়া হবে না। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে তার কর্মস্থলে যেতে পারে, ঢাকায় আসতে পারে, তার জন্য উপর থেকে নির্দেশনা দেয়া হয়েছে।’

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের নিয়ে যেসব বাস বিভিন্ন জেলা থেকে বের হয়েছে, সেগুলো যদি পথে আটকেও যায় তবে ঢাকায় প্রবেশ করতে কোনো সমস্যা হবে না বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করেছে। এসব গাড়িকে দুপুর ১২টার পরেও কোনো ঝামেলা ছাড়াই ঢাকায় ঢুকতে দেয়া হবে। এসব গাড়ি তো রাস্তায় থাকতে পারবে না।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

জুন 10, 2026
প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

জুন 10, 2026
ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

জুন 10, 2026
Latest News
কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্র

পানি স্বল্পতায় কর্ণফুলী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত

প্রধানমন্ত্রী

বিশ্বমঞ্চে শীর্ষ শান্তিরক্ষী দেশ হিসেবে গৌরব অর্জন করেছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ববি হাজ্জাজ

প্রাথমিক বিদ্যালয়ে শিল্প ও সংস্কৃতি পাঠ্যবই চালুর উদ্যোগ: ববি হাজ্জাজ

শামা ওবায়েদ

বর্তমান সরকার ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করছে: শামা ওবায়েদ

গ্যাং সাপ্রেশন ফোর্স

হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ, জানালেন সেনাপ্রধান

পুলিশের গাড়ি

পুলিশের জন্য ১৮২ কোটি টাকার গাড়ি কেনার সিদ্ধান্ত

নাসির-তামিমা

বিয়ে বিতর্ক, মামলা থেকে খালাস পেলেন নাসির-তামিমা

পে-স্কেল

পে-স্কেল কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সরকারি কর্মচারীরা

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে আজ

জাতিসংঘ শান্তিরক্ষী দিবস

সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa