Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা দু’বার জীবন পাওয়া পেরেরার সেঞ্চুরি, বড় সংগ্রহের দিকে শ্রীলঙ্কা
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দু’বার জীবন পাওয়া পেরেরার সেঞ্চুরি, বড় সংগ্রহের দিকে শ্রীলঙ্কা

By Shamim RezaMay 28, 20212 Mins Read

দু’বার জীবন পাওয়া পেরেরার সেঞ্চুরি, বড় সংগ্রহের দিকে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক : ব্যাট করতে এসে শুরু থেকেই বিধ্বংসী কুশল পেরেরা। একের পর এক চার ছয়ে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। অবশ্য এর আগে দু’বার জীবন পেয়েছেন লঙ্কান অধিনায়ক। ৭৯ রানের মাথায় সাকিব আল হাসানের বলে মিডঅনে আফিফ হোসেনের ক্যাচ ফসকে প্রথম রক্ষা পান তিনি। জীবন পেয়ে আরও বিধ্বংসী হয়ে উঠেন তিনি। তবে নার্ভাস ৯৯ এ তাকে ফেরাতে পারতো স্বাগতিকরা। এবার মাহমুদউল্লাহর কাছ থেকে জীবন পেয়েই পরের বলে সেঞ্চুরি তুলে নেন তিনি।

আজ শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লিখার সময় লঙ্কানদের সংগ্রহ : ১৭৭/৩ (৩২ ওভার)।

টসে জিতে ব্যাট করতে আসেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুশল পেরেরা ও দানুশকা গুনাথিকালাকা। শরিফুলের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে ঝড়ো শুরু করেন পেরেরা। এরপর দুই ওপেনারের ব্যাটে ৭ ওভার চার বলে দলীয় অর্ধশতকপূর্ণ হয়। দ্রুত রান তুলতে থাকা এই জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

Advertisement

১২তম ওভারে বল করতে এসে দ্বিতীয় বলেই বিধ্বংসী গুনাথিকালাকে সাজঘরে ফেরান তিনি। তাসকিনের বলে বোল্ড হয়ে ফেরার আগে ৩৩ বলে ৩৯ রান করেন তিনি। একই ওভারের চতুর্থ শেষ বলে নতুন ব্যাটসম্যান পাথুম নিশাঙ্কাকে সাজঘরে ফেরান এই পেসার। রানের খাতা খেলার আগেই উইকেটের পেছনে থাকা মুশফিকুর রহিমের গ্লাভসবন্দি হন তিনি।

চারে এসে পেরেরাকে দারুণ সঙ্গ দেন কুশল মেন্ডিস। তাকে নিয়েই ৪৪ বলে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন পেরেরা। পুরো সিরিজে এটি লঙ্কানদের প্রথম অর্ধশতক। দুই উইকেট হারানেরা ধাক্কা দারুণভাবেই কাটিয়ে উঠে এই যুগল। ২৫তম ওভারের শেষ বলে ম্যাচে ফিরতে পারতো স্বাগতিকরা। ১৪৯ রানের মাথায় সাকিব করা বল খেলতে গিয়ে মিডঅনে ক্যাচ তোলেন বিধ্বংসী হয়ে উঠা পেরেরা। দূর থেকে দৌড়ে গিয়ে ক্যাচটি মাটিতে ফেলেন আফিফ হোসেন। এতে জীবন পায় সেঞ্চুরির দিকে এগোতে থাকা লঙ্কান অধিনায়ক।

২৬তম ওভারের উইকেটে থিতু হয়ে বসা কুশল মেন্ডিসকে তামিমের তালুবন্দি করেন তাসকিন। এই পেসারের তৃতীয় শিকার হয়ে ফেরার আগে ৩৬ বলে ২২ রান করেন তিনি। ৭৯ রানে আফিফের হাতে এবং ৯৯ রানে মাহমুদউল্লাহর হাতে জীবন পেয়েই সেঞ্চুরি তুলে নেন পেরেরা। এটি তার ব্যক্তিগত ষষ্ঠ সেঞ্চুরি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa