জুমবাংলা ডেস্ক : দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটিসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার (২ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

Advertisement
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি ড. প্রভাস চন্দ্র রায়ের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের প্রধান সমন্বয়কারী শ্যামল কুমার রায়, নির্বাহী সভাপতি সুধাংশু চন্দ্র বিশ্বাস, সহসভাপতি ডিসি রায়, বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার মৃধা, প্রভাস চন্দ্র মণ্ডল, জগন্নাথ হালদার, সুনীল মালাকার, উপদেষ্ঠা দুলাল দে, যু মহাসচিব সমীর সরকার, অখিল মণ্ডল প্রমুখ।

সংগঠনটির দাবি হলো-দুর্গাপূজায় সরকারি ছুটি ৩ দিন (অষ্টমী, নবমী ও দশমী) করতে হবে। প্রত্যেকটি স্থায়ী ও অস্থায়ী পূজা মন্দিরে সরকারি খরচে সিসি ক্যামেরার ব্যবস্থাসহ প্রতিটি মন্দিরে পূজার ১০ দিন আগে থেকে পূজা চলা সময় পর্যন্ত নিরাপত্তা জোরদার করা। সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘু কমিশন গঠন করা। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ধারা যদি সবার জন্য সমান প্রয়োগ না হয়, তাহলে অবিলম্বে এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা।
অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সংগঠনটির নির্বাহী মহাসচিব পলাশ কান্তি দে বলেন, আমরা দীর্ঘদিন ধরে সরকারকে এই দাবিগুলো জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত সরকারি পর্যায় থেকে কোনো উত্তর পাইনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



