Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু আইরিশদের
ক্রিকেট (Cricket) খেলাধুলা

দুর্দান্ত জয়ে বিশ্বকাপ শুরু আইরিশদের

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 18, 2021Updated:অক্টোবর 18, 20213 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: আইরিশদের কাছে পাত্তাই পেলো না ডাচরা। আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বের ম্যাচে আজ সোমবার নেদারল্যান্ডসকে ২৯ বল আর ৭ উইকেট হাতে রেখে হেসেখেলেই হারিয়েছে আয়ারল্যান্ড।

রান তাড়ায় শুরুটা অবশ্য ওত ভালো ছিল না আইরিশদের। ৩৬ রানের মধ্যে সাজঘরে ফেরেন কেভিন ও’ব্রায়েন (৯) আর এন্ডি বালবির্নি (৮)।

তবে লক্ষ্য যেহেতু মাত্র ১০৭ রানের। সেই ধাক্কায় কোনো সমস্যাই হয়নি। তৃতীয় উইকেটে পল স্টারলিং আর গ্যারেথ ডেলানির ৪৬ বলে ৫৯ রানের জুটিতে ম্যাচ হাতে নিয়ে নেয় আইরিশরা।

২৯ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলে ডেলানি যখন সিলারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরছেন, ৪৪ বলে মাত্র ১২ রান দরকার আয়ারল্যান্ডের।

বাকি কাজটা অনায়াসে সেরেছেন স্টারলিং আর কুর্তিস ক্যাম্ফার। স্টারলিং ৩৯ বলে ৩০ আর ক্যাম্ফার ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

এর আগে ব্যাটিংয়ে নামা নেদারল্যান্ডসকে চাপে রেখেছিলেন আইরিশ বোলাররা। তবে সেই চাপ সামলে একটা সময় ২ উইকেটে ৫২ রান ছিল ডাচদের।

সেখান থেকে কুর্তিস ক্যাম্পারের ঝলক। এক ওভারেই টানা চার বলে চার উইকেট (ডাবল হ্যাটট্রিক) নিয়ে নেদারল্যান্ডসকে কোণঠাসা করে দেন আইরিশ পেসার। ধুঁকতে থাকা ডাচরা শেষ পর্যন্ত ১০৬ রানেই গুটিয়ে যায়, পুরো ২০ ওভার খেলেই।

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নেয় নেদারল্যান্ডস। শুরুটা ভালো করতে পারেনি তারা। পাওয়ার প্লে’র প্রথম ৬ ওভারে ২ উইকেটে তোলে মাত্র ২৫ রান।

ইনিংসের প্রথম ওভারেই ধাক্কা খায় নেদারল্যান্ডস। ম্যাক্স ও’দাউদের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউটের কবলে পড়েন বেন কুপার। ১ রানেই প্রথম উইকেট হারায় ডাচরা।

পঞ্চম ওভারে আবারও বিপদে পড়ে নেদারল্যান্ডস। এবার অদূরদর্শী এক শট খেলতে গিয়ে পেছনের স্ট্যাম্প উম্মুক্ত করে দেন বেস ডি লিডে (১১ বলে ৭)। জশ লিটলের দারুণ ডেলিভারি ওপড়ে দেয় স্ট্যাম্প।

২২ রানে ২ উইকেট হারানো দলকে এরপর টেনে তোলার চেষ্টা করেছেন ও’দাউদ আর কলিন একারম্যান। তবে তাদের ২৮ বলে ২৯ রানের জুটিটা ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

দশম ওভারে এসে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বসেন কুর্তিস ক্যামফার। আইরিশ পেসারের লেগ সাইডে বেরিয়ে যাওয়া বল পুল করতে গিয়ে ব্যাটে হালকা ছোঁয়া লেগে যায় অ্যাকারম্যানের। আম্পায়ার যদিও আউট দেননি শুরুতে। রিভিউ নিয়ে জিতে যায় আইরিশরা।

পরের বলে ক্যামফার এলবিডব্লিউয়ে সাজঘরে ফেরান রায়ান টেন ডেসকাটেকে। চতুর্থ বলে একই পরিণতি স্কট এডওয়ার্ডসের। এবারও আম্পায়ার নাকচ করে দিয়েছিলেন। রিভিউ নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ক্যামফার।

এখানেই থামেননি। ওভারের পঞ্চম বলে ক্যাম্ফার বোল্ড করেন রিওলফ ভ্যান ডার মারউইকে। এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ডাবল হ্যাটট্রিকের ইতিহাসও গড়া হয়ে গেছে আইরিশ পেসারের।

২ উইকেটে ৫১ থেকে ৬ উইকেটে ৫১, সেই ধাক্কা সামলে আর বড় স্কোর গড়তে পারেনি আয়ারল্যান্ড। একটা প্রান্ত ধরে লড়ে গেছেন ও’দাউদ।

৪৪ বলে ফিফটি ছোঁয়া এই ব্যাটারকে শেষ পর্যন্ত ১৭তম ওভারে আউট করেছেন মার্ক অ্যাডায়ার। ৪৭ বলে ৭ বাউন্ডারিতে ও’দাউদ তখন ৫১ রানে।

আইরিশ বোলারদের মধ্যে স্বভাবতই সবচেয়ে সফল ডাবল হ্যাটট্রিক করা ক্যাম্ফার। ২৬ রান দিয়ে ৪টি উইকেট নেন এই পেসার।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

জুন 12, 2026
পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

জুন 12, 2026
ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

জুন 12, 2026
Latest News
ব্রাজিল

আলিসনের চোখে ব্রাজিল নয় বিশ্বকাপের ফেবারিট, তবু আত্মবিশ্বাসী সেলেসাও

পরিবর্তন

শেষ মুহূর্তে আর্জেন্টিনার স্কোয়াডে পরিবর্তন

ফুটবল বিশ্বকাপের

বর্ণাঢ্য আয়োজনে পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু, মাতাচ্ছেন শাকিরা

Brazil

ইতিহাস পেরিয়ে হেক্সা জয়ের পথে ব্রাজিল

জার্সি

৫২ বছর পর বিশ্বকাপে ফিরেই বিপাকে হাইতি, ফিফার নির্দেশে বদলাতে হলো জার্সি

টেস্ট সিরিজ

চমক রেখে টেস্ট সিরিজে দল ঘোষণা বাংলাদেশের

ক্রীড়া খাত

ক্রীড়া খাতে ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

টি-টোয়েন্টি

৩ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

শাকিরা ও বার্না বয়

বিশ্ব কাঁপাতে প্রস্তুত পপ সম্রাজ্ঞী শাকিরা ও বার্না বয়

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa