Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি দুর্নীতি করলে কি হয়, তার প্রমাণ বিএনপি: রাঙ্গা
রাজনীতি

দুর্নীতি করলে কি হয়, তার প্রমাণ বিএনপি: রাঙ্গা

By Saiful IslamJanuary 25, 20202 Mins Read

দুর্নীতি করলে কি হয়, তার প্রমাণ বিএনপি: রাঙ্গা

Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের উদ্দেশ্যে জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, এ্যলাইন্স করে নির্বাচন করেছি। সেটা রক্ষা করতে চাই। যত পারেন দুর্নীতি করেন। দুর্নীতি করলে কি হয়, তার প্রমাণ বিএনপি।

শনিবার বিকেলে রংপুরে শহীদ মোসলেম উদ্দিন ছাত্রবাস মাঠে মহানগর জাতীয় যুব সংহতির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বন্ধুত্ব রাখতে চাইলে বন্ধুত্ব রাখেন। বৈরিতা চাইলে বৈরিতা করেন। শত্রুতা চাইলে শত্রুতা করেন। আমরা এখন কিছু বলব না। আমরা বন্ধুত্ব ধরে রাখতে চাই।

এসময় গাইবান্ধা-৩ আসন উপ-নির্বাচনে আসনটি জাতীয় পার্টিকে ফিরিয়ে দিতে মহাজোটের প্রধান আওয়ামীলীগের প্রতি আহবান জানিয়ে রাঙ্গা বলেন, গাইবান্ধার আসনটি আমাদের আসন। এখান থেকে ফজলে রাব্বী ছয় ছয়বার এমপি ছিলেন। এরপর ডা. ইউনুস দুইবার ছিলেন। ওনার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নাই। কিন্তু এখন উপ-নির্বাচনে কাকে দিবেন? আমরা চাই, আমাদের ছয় বারের আসন আমাদেরকে দেওয়া হোক। যদি আমাদের প্রার্থীকে ছাড় দেওয়া না হয় তবুও আমরা নির্বাচন করব।

ক্ষমতাসীন দল আওয়ামীলীগকে ইঙ্গিত করে জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ রাঙ্গা বলেন, এখন অনেক ক্ষমতা আছে। প্রশাসন সহযোগিতা করলে আপনারা অনেক কিছুই করতে পারবেন। দিনকে রাত বানাতে পারবেন। রাতকে শুধু সারারাত নয়, চাইলে সারা বছর মানুষকে অন্ধকারে রাখতে পারবেন। এটার কোন কারণ নেই, কারণ আপনাদের ক্ষমতা আছে।

তিনি বলেন, কারো বাধ্য নই যে আমাদেরকে কারো সাথে এ্যলাইন্স করতে হবে। সময় বলে দিবে আমরা কার সঙ্গে এ্যলাইন্স করব। সময় বলে দিবে আমাদেরকে কে ভালোবাসে আর কে কতটা আসন দেয়। তখন চিন্তা করব আমরা কার সঙ্গে এ্যলাইন্স করব।

সম্মেলনে মহানগর যুব সংহতির আহবায়ক শাহিন হোসেন জাকিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জাপার সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক প্রমুখ। সঞ্চালনা করেন মহানগর যুব সংহতির সদস্য সচিব আলাল উদ্দিন কাদেরী শান্তি। সূত্র : ইত্তেফাক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa