Advertisement
জুমবাংলা ডেস্ক: দুর্নীতিবাজদের মেরুদণ্ড ভেঙে না দেয়া পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাকশন চলবে বলে মঙ্গলবার মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।

তিনি গাজীপুর মহানগর ও জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সন্ত্রাস, টেন্ডারবাজি, দখলবাজি, চাঁদাবাজি ও দুর্নীতি চলবে না। আপনারা সবাই হুঁশিয়ার হয়ে যান। শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।’

দুর্নীতি আর দুর্নীতিবাজদের চক্র ভেঙে দেয়ার ওপর গুরুত্বারোপ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘আমাদের নেত্রীর এত ত্যাগ-তিতিক্ষা…তার মাধ্যমে এত অর্জন, উন্নয়ন। এসব কিছুর সোনালী ফসল ঘরে তুলতে হবে। মনে রাখতে হবে উন্নয়ন আর অর্জনের কোনো দাম নেই, যদি আচরণ খারাপ হয়। ভালো ব্যবহার না করলে ভালো উন্নয়নের কোনো দাম নেই।’

ভারতের সাথে হওয়া চুক্তি প্রকাশে বিএনপির দাবি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি আজ ভারত নিয়ে কথা বলে। তারা চুক্তি নিয়ে কথা বলে। কিন্তু চুক্তি আর সমঝোতা স্মারকের পার্থক্যই তারা বোঝে না। বিএনপির এখন বেলা শেষ। শেষ বেলায় বিএনপি নেতারা আজ ইস্যু খুঁজে বেড়াচ্ছেন। তাদের হাতে কোনো ইস্যু দেয়া হবে না।’

নতুন সড়ক পরিবহন আইন বাস্তবায়নের প্রতিবাদে পরিবহন শ্রমিকদের চলমান কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি সড়ক পরিবহনের নেতাদের প্রতি অনুরোধ করছি আইন মেনে চলুন। আইন করা হয়েছে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, কাউকে শাস্তি দেয়ার উদ্দেশ্যে নয়।’

শহীদ বরকত স্টেডিয়াম আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নেতা জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.