Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home দু’হাজার বছর পর হদিশ পাওয়া মিশরীয় জনপদে যা পাওয়া গেল
আন্তর্জাতিক

দু’হাজার বছর পর হদিশ পাওয়া মিশরীয় জনপদে যা পাওয়া গেল

By Saiful IslamOctober 12, 20222 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : গমগমে এক শহর। রকমারি পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। রাজপথের দুপাশে সুদৃশ্য সব অট্টালিকা। বিলাস ব্যসনের উপাদানেরও কমতি নেই। বন্দরনগরীটিতে বিদেশি বণিকদের আনাগোনা লেগেই থাকে যে। তাদের মনোরঞ্জনের উপাদান চাই তো! কিন্তু এমনই প্রাণপ্রাচুর্যে ভরা নগরীটি একদিন আচমকাই উধাও হয়ে গেল। যেন ভোজবাজির মতো। প্রাচীন মিশরের পুরাণে জানা যায় হেরাক্লিয়ন নামে সেই নগরের কথা। কিন্তু কীভাবে হারিয়ে গিয়েছিল সেই সমৃদ্ধ শহরটি?
দু’হাজার বছরের পুরোনো জনপদ
দেড় হাজার বছর আগে গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের বর্ণনায় এই নগরীর কথা প্রথম জানা যায়। তার মতে হেলেনকে নিয়ে স্পার্টা থেকে পালানোর সময়ে ট্রয়ের রাজপুত্র প্যারিস প্রথমে নীল নদের মোহনায় এই হেরাক্লিয়ন বন্দরে এসেছিলেন। গ্রিক ঐতিহাসিকদের মতে, মিশরের আলেকজান্দ্রিয়া নগরের উত্তর-পূর্বে গড়ে উঠেছিল হেরাক্লিয়ন, যা সেকালে মিশরের অন্যতম প্রধান বন্দর ছিল। নাগরিকদের বিশ্বাস ছিল, হেরাক্লিয়নের সুখ সমৃদ্ধির পেছনে আছে বন্যা ও শস্যফলনের দেবতা হাপির আশীর্বাদ।

মূলত গ্রিস ও দক্ষিণ-পূর্ব ইউরোপের অন্যান্য অঞ্চলের সঙ্গে বাণিজ্যিক আদানপ্রদানের জন্য ব্যবহৃত হত এই বন্দর। কিন্তু খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীর কোনও এক সময় এই শহর ভূমধ্যসাগরের গর্ভে তলিয়ে যায় বলেই মনে করেন ঐতিহাসিকেরা। কারও কারও মতে, কোনও বিধ্বংসী ভূমিকম্পের জেরেও ঘটতে পারে এমন ঘটনা। এই হারিয়ে যাওয়া শহরের কথা ক্রমে ক্রমে ভুলেই গিয়েছিল সকলে। পুরনো পুথিতে এই শহরের উল্লেখ দেখে ধরে নেয়া হয়েছিল, হারিয়ে যাওয়া শহর এল-ডোরাডো বা আটলান্টিসের মতো হেরাক্লিয়নও হয়তো এক রূপকথা মাত্র।

কিন্তু ১৯৯৮ সালে বিখ্যাত ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক গুডির নেতৃত্বে একদল গবেষক ভূমধ্যসাগরের নীচে ফরাসি সম্রাট নেপোলিয়নের একটি যুদ্ধ জাহাজের খোঁজ করছিলেন। মিশরের উপকূলবর্তী সাগরের নিচে আশ্চর্যভাবে এক প্রত্ন শহরের নিদর্শন খুঁজে পান তারা। এই সূত্র ধরেই ২০০০ সাল নাগাদ ইউরোপিয়ান ইনিস্টিটিউট ফর আন্ডারওয়াটার আর্কিওলজির উদ্যোগে ও মিশরীয় পুরাতত্ত্ব কাউন্সিলের সহায়তায় গঠন করা হয় একটি দল। এই দলের নেতৃত্বেও ছিলেন প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক গুডি।

টানা ১৩ বছর ধরে পানির নিচে সন্ধান চালিয়ে তারা উদ্ধার করেন দুশোর বেশি বিভিন্ন ধরনের মূর্তি, হায়ারোগ্লিফিক শিলালিপি, ধাতব জিনিসপত্র, মুদ্রা ও ফারাওদের ব্যবহৃত স্বর্ণালংকার। সেইসব নিয়ে গবেষণা করে ঐতিহাসিকেরা নিশ্চিত হন, তলিয়ে যাওয়া এই শহরটিই পুরাণবর্ণিত সেই হারিয়ে যাওয়া বন্দর-নগরী হেরাক্লিয়ন বা থনিস, গ্রিক ঐতিহাসিকেরা যার নাম দিয়েছিলেন সমুদ্রের প্রবেশদ্বার। সূত্র: ডেইলি মেইল।

বৈশ্বিক পরাশক্তি হিসেবে ব্রাজিলের আবির্ভাব ঘটতে যাচ্ছে?

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক গেল জনপদে দু’হাজার পর পাওয়া বছর মিশরীয় হদিশ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

February 5, 2026
১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

February 5, 2026
নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

February 4, 2026
Latest News
সরকারের কাছে ফেরত

ভেনেজুয়েলাকে ৫০ কোটি ডলার বুঝিয়ে দিল যুক্তরাষ্ট্র

১৬২ জন নিহত

এক গ্রামে ১৬২ জনকে হত্যা করল বন্দুকধারীরা

নারীদের লাইসেন্স দেবে ইরান

এবার মোটরসাইকেল চালানোর লাইসেন্স পাবেন ইরানি নারীরা

ভারতে যাত্রীবাহী ২ বিমানের সংঘর্ষ

ভারতে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর ২ যাত্রীবাহী বিমানে সংঘর্ষ

News

বাঘ পুষতেন, শিকার করতেন বাজপাখি দিয়ে, কে এই সাইফ ইসলাম

সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.