জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে কর্মরত জাতিসংঘের কর্মকর্তাদের ব্যবহারের জন্য পাটের পলিমারভিত্তিক পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

ইউএনডিপি

Advertisement

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইউএনডিপি এ উদ্যোগ নিয়েছে বলে রবিবার (৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশি বিজ্ঞানী ড. মোবারক আহমেদ খানের উদ্ভাবিত ব্যাগটি ‘সোনালী ব্যাগ’ নামে পরিচিত।

এ বছর বিশ্ব পরিবেশ দিবসের (৫ জুন) অন্যতম প্রতিপাদ্য হলো, ‘প্লস্টিক-দূষণ সমাধানে সামিল হই সকলে’।

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেছেন, ‘জাতিসংঘের অঙ্গ সংগঠন হিসেবে সকলের জন্য দৃষ্টান্ত স্থাপন করা আমাদের দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘আমরা জাতিসংঘের সকল কর্মীর জন্য এই পরিবেশবান্ধব ব্যাগ শুধু সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই নিয়ে আসিনি, পাশাপাশি প্লাস্টিকের বিকল্প কী হতে পারে, তার এটি একটি সমাধান।’

বাংলাদেশ পাটকল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা এবং সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও মহাপরিচালক ড. মোবারক আহমেদ খান ২০১৭ সালে পাটের আঁশ থেকে একটি পরিবেশবান্ধব পলিমার সফলভাবে তৈরি করেন। পরীক্ষামূলকভাবে তৈরির পর ‘সোনালী ব্যাগ’ পরিবেশবান্ধব হওয়ায় বিশ্বব্যাপী সকলের নজর কাড়ে।

মোবারক আহমেদ খান বলেছেন, ‘পাটের পলিব্যাগ বা পাটের সেলুলোজ থেকে সোনালী ব্যাগ উদ্ভাবনে অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে। আমরা এখন এই পলিমারের ব্যবহারের অন্যান্য ক্ষেত্রগুলো নিয়ে গবেষণা করছি।’

এই বিজ্ঞানী বলেন, ‘বিশ্ব এখন এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে, যেখানে একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের ব্যবহার বন্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ অপরিহার্য হয়ে উঠেছে। আমরা যদি এখনই কাজ শুরু করি, তাহলে হয়ত ভবিষ্যতের কথা ভাবতে পারব। আমরা যদি তা না করি, তাহলে ভবিষ্যতে কিছুই করার থাকবে না। আমি জেনে আনন্দিত যে, এই পরিবেশ দিবসে, ইউএনডিপি শুধু প্লাস্টিক দূষণের বিষয়ে সচেতনতা বাড়াতে নয় বরং একটি বিকল্প সমাধান প্রদানের উদ্যোগ নিয়েছে।’

২০২৪ সালের শেষ নাগাদ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো প্লাস্টিকদূষণ বন্ধ করার জন্য বৈশ্বিক চুক্তির বিষয়ে আলোচনা করবে বলে আশা করা হচ্ছে।

আজ বিশ্ব পরিবেশ দিবস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google