
বুধবার (৯ আগস্ট) সকালে পাবনার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের চাকলা আশ্রয়ণ প্রকল্পের ঘর হস্তান্তরকালে এ নির্দেশনা দেন সরকার প্রধান।
বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর মধ্যে বাড়ি হস্তান্তরকালে পাবনার বেড়া উপজেলার চাকলা আশ্রয়ণ-২ প্রকল্পের উপকারভোগীদের কথা শোনেন প্রধানমন্ত্রী।
এসময় দৃষ্টি প্রতিবন্ধী লিলি বেগম কথা বলেন। তিনি এক পর্যায়ে বলেন, টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে তিনি অন্ধ হয়ে গেছেন। এ কথা শুনে তার চিকিৎসার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ৪র্থ পর্যায়ের ২য় ধাপে পাবনা জেলার পাঁচটি উপজেলায় ৬৪৬টি ঘর হস্তান্তর করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



