Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় দেশ যেভাবে এগিয়ে গেছে, খালি পায়ের মানুষ আর দেখা যায় না : তথ্যমন্ত্রী
জাতীয় রাজনীতি

দেশ যেভাবে এগিয়ে গেছে, খালি পায়ের মানুষ আর দেখা যায় না : তথ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কAug 13, 2022, 9:07 AM Asia/DhakaUpdated:Aug 13, 2022, 9:07 AM Asia/Dhaka2 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের ভাগ্য বদলে গেছে। খালি পায়ের মানুষ আর দেখা যায় না। আকাশ থেকে কুঁড়ে ঘর আর দেখা যায় না। দেশের রাস্তা-ঘাট বদলে গেছে। আজকের এই বদলে যাওয়াটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছে।’

দেশ যেভাবে এগিয়ে গেছে, খালি পায়ের মানুষ আর দেখা যায় না : তথ্যমন্ত্রী

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর শাহাদত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, শেখ হাসিনা নারীর ক্ষমতায়ন করেছেন। সবক্ষেত্রে নারীরা নেতৃত্ব দিচ্ছে। এখন ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান, সংসদ সদস্য হচ্ছেন নারীরা। আমাদের বিরোধী দলীয় নেত্রী, স্পিকার, প্রধানমন্ত্রী নারী। অথচ, ১০ বছর আগে কেউ ভাবেনি যে, একজন মহিলা এসপি, ডিসি ও বিচারপতি হবে। শেখ হাসিনা মা-বোনদের হাতে ক্ষমতা দিয়েছেন। এছাড়া এখন প্রতিটি ইউনিয়নে ১ থেকে ২ হাজারের বেশি নারীকে নানা ধরনের ভাতা দেয়া হয়। নারীরা মাতৃত্বকালীন ভাতা পাচ্ছে, এটা কিন্তু মা-বোনেরা দাবি করেনি। এ ধরনের ভাতা ইউরোপে দেয়া হয়, আমাদের নেত্রী সেই ভাতা আমাদের দেশে প্রচলন করেছেন। ইউরোপে স্বামী পরিত্যাক্তা মহিলা ভাতা নাই, আমাদের নেত্রী স্বামী পরিত্যাক্তা মহিলা ভাতাও চালু করেছেন। এদেশে খালেদা জিয়াও তো প্রধানমন্ত্রী ছিলেন; কিন্তু তিনি এসব ভাতা দেন নাই।

বঙ্গবন্ধুর রক্ত পরাভব মানে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আপসের রাজনীতি করেন নাই। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, আমি বাংলাদেশের মানুষের অধিকার চাই। তাঁর কন্যাও আপসের রাজনীতি করেন না। দেশ যেভাবে এগিয়ে গেছে, আজ তা প্রমাণিত।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পৃথিবীতে সংকট চলছে মন্তব্য করে মন্ত্রী বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে তেলের দাম ১০০ ভাগ বেড়েছে। ৪ ডলারের এলএনজি এখন ৪২ ডলার। ভারতে ৬ মাস আগে তেলের দাম বেড়েছে। সেখানে বাংলাদেশি টাকায় প্রতি লিটার ডিজেল ১১৬ টাকা, পেট্রল ১৩০ থেকে ১৩২ টাকা, অকটেন ১৩৫ টাকা। তিনি বলেন, এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নাই। বিশ্ববাজারে দাম কমলে এদেশেও সমন্বয় করা হবে।

শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে বর্তমানে লোডশেডিং হচ্ছে। তবে নভেম্বর-ডিসেম্বর নাগাদ লোডশেডিং সমস্যা সমাধান হয়ে যাবে।

এর আগে বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ৭৫’র ১৫ আগস্টে শহীদ বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সকালে মা বলে ডাকে রাতে বিছানায় ঘুমানোর প্রস্তাব দিত মহেশ ভাট!

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

May 23, 2026, 8:58 PM Asia/Dhaka
Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

May 23, 2026, 8:56 PM Asia/Dhaka
প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

May 23, 2026, 8:51 PM Asia/Dhaka
Latest News
strom

রাত ১টার মধ্যে ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Logo

মূলধন ২০০০ কোটির নিচে হলে ব্যাংকের নগদ লভ্যাংশে ‘না’

প্রণোদনা তহবিল

প্রণোদনা তহবিল থেকে কোন খাত কত টাকা পাবে

হাজি

হাজিদের সর্বোচ্চ সেবা দিলে ৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা ধর্মমন্ত্রীর

রামিসা হত্যাকাণ্ড

‘এক মাসের মধ্যে রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে’

প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

চোরাই পথে গরু প্রবেশ ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুত বিজিবি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো: প্রধানমন্ত্রী তারেক রহমান

nasiruddin-patwari

নাসীরুদ্দীন পাটওয়ারীকে লিগ্যাল নোটিশ

প্রধানমন্ত্রী

দেশীয় প্রযুক্তির ইলেক্ট্রিক ভেহিক্যাল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Tamanna

‘এর চেয়ে ক্র .স .ফা .য়া .রে মে .রে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?’

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp