
মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ এখন খাদ্যশস্যে স্বনির্ভর। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে দারিদ্র্য নির্মূলের যে কর্মসূচি বাস্তবায়ন করছেন, করোনা মহামারির মধ্যে তা আরো বেগবান হয়েছে। তা না হলে এতদিনে অনেক মানুষ অনাহারে মারা যেতে পারতো।
খাদ্য ও বস্ত্র বিতরণ কার্যক্রমের জন্য লায়ন্স ক্লাবের প্রশংসা করে অন্যান্য সামাজিক সংগঠনসহ বিত্তবানদের দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান মতিয়া চৌধুরী। এ সময় স্বাস্থ্যবিধি মেনে পাঁচ শতাধিক নিম্নবিত্ত পরিবারের প্রতিনিধিদের হাতে খাদ্য ও বস্ত্র উপহার তুলে দেয়া হয়।
লায়ন্স ক্লাবের জেলা গভর্নর শেখ মো. আজাহার পিএমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লায়ন কামরুন নাহার জহির পিএমজেএফ। এছাড়া প্রাক্তন জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ফখরুদ্দিন, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ, দ্বিতীয় আইন জেলা গভর্নর লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



