Advertisement
জুমবাংলা ডেস্ক : নো মানুষ গৃহহীন থাকবে না। পর্যায়ক্রমে সকল গৃহহীন গৃহ পাবেন, ভূমিহীন ভূমি পাবেন। সে জন্য আমরা কাজ করে যাচ্ছি।

রোববার (২২ নভেম্বর) রংপুরের পীরগাছা উপজেলার শিবদেব চর দ্বি-মুখী বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকার জন্য ৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে তিনতলা বিশিষ্ট বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে এক সুধী সমাবেশে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

প্রকল্পটি বাস্তবায়িত হলে ৪০০ বন্যার্ত মানুষ এবং ১০০টি গবাদি পশু আশ্রয় নিতে পারবে।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, এলজিইডি রংপুরের নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, উপজেলা নির্বাহী অফিসার জেসমীন প্রধান, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আজিজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহ আব্দুল হাকিম।

এর আগে বাণিজ্যমন্ত্রী পীরগাছা-পাওটানা সড়কের কালিদাসের ঘাট নামক স্থানে ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৫৪ মিটার দীর্ঘ ব্রীজের উদ্বোধন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বন্যা প্রবণ ও নদী ভাঙন এলাকায় ৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে বন্যা আশ্রয়ণ কেন্দ্র নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

এছাড়াও তিনি স্থানীয় তাম্বুলপুর ইউনিয়নের রহমতের চরে ৫৪ একর জমির ওপর গুচ্ছগ্রাম নির্মাণের জায়গা পরিদর্শন করেন এবং সেখানে আরও একটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.