Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি দেশে এখন ভয়-ভীতির পরিবেশ বিরাজ করছে- জাসদ সভাপতি
রাজনীতি

দেশে এখন ভয়-ভীতির পরিবেশ বিরাজ করছে- জাসদ সভাপতি

By Saiful IslamJuly 21, 2019Updated:July 21, 20192 Mins Read

দেশে এখন ভয়-ভীতির পরিবেশ বিরাজ করছে- জাসদ সভাপতি

Advertisement

রাজনীতি ডেস্ক : বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া বলেছেন, আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধের ওপর ভিত্তি করে দেশ গড়তে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন করে বিকৃত করার যে কোনো অপচেষ্টা আমাদের প্রতিহত করতে হবে। দেশে এখন ভয়-ভীতির পরিবেশ বিরাজ করছে, ফেনী-বরগুনার ঘটনা সে কথা বলে।

রোববার শহীদ কর্নেল আবু তাহেরের ৪৩তম বার্ষিকীতে শরীফ নুরুল আম্বিয়া এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদের উদ্যোগে তোপখানা রোডে শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি আরও বলেন, ‘তাহের একজন মহান দেশপ্রেমিক, নির্ভীক ও বিরল ব্যক্তিত্বের মানুষ ছিলেন । সমাজে বিরাজমান অবক্ষয়, লুটপাট, ধর্ষণ, সন্ত্রাস, সম্পদ পাচার, অনাচার মোকাবিলা করার জন্য তাহেরের মতো নেতা-কর্মী দরকার। তাহের আমাদের প্রেরণার উৎস।

তিনি বলেন, মানবতার খাতিরে সাহায্য করতে গিয়ে রোহিঙ্গা নিয়ে দেশ বিপদে আছে। অনির্দিষ্টকালের জন্য এরকম চলতে পারে না। আমরা নিরাপত্তা হুমকিতে রয়েছি। মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিয়ে ফেরত নিতে হবে। এই ইস্যুতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। আলোচনায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ জাসদ স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াহেদুল ইসলাম খান, বাংলাদেশের সাম্যবাদী দলের পলিটব্যুরো সদস্য লুৎফর রহমান, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুর রহমান বাবু প্রমুখ। সভা পরিচালনা করেন বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ তফছির। সূত্র: জাগো নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

June 24, 2026
Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

June 24, 2026
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026

Latest News

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa