Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে এটাই প্রথম নজির!
জাতীয়

দেশে এটাই প্রথম নজির!

By iNews DeskMarch 25, 20202 Mins Read

দেশে এটাই প্রথম নজির!

Advertisement
নির্বাহী ক্ষমতাবলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিত করেছে সরকার। তবে দেশ স্বাধীনের পর বিচারাধীন মামলায় আসামিদের প্যারোলে মুক্তির অসংখ্য উদাহরণ থাকলেও সাজাপ্রাপ্ত আসামির দণ্ড স্থগিতের কোনও নজির ছিল না। কিন্তু ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড স্থগিতের ঘটনাকে বাংলাদেশে প্রথম নজির বলে মনে করছেন প্রবীণ আইনজ্ঞরা।

আইনমন্ত্রী আনিসুল হক জানান, ‌প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত রাখা হবে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে মন্ত্রীর গুলশানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

নির্বাহী বিভাগ অর্থাৎ সরকার কর্তৃক দণ্ডপ্রাপ্ত আসামির দণ্ড স্থগিত বা মওকুফ সংক্রান্ত ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারায় বলা আছে— কোনও ব্যক্তি কোনও অপরাধের জন্য দণ্ডিত হলে সরকার যেকোনও সময় বিনা শর্তে বা দণ্ডিত ব্যক্তি যা মেনে নেয়, সেই শর্তে তার দণ্ড কার্যকরকরণ স্থগিত রাখতে বা সম্পূর্ণ দণ্ড বা দণ্ডের অংশবিশেষ মওকুফ করতে পারবে।

তবে খালেদা জিয়ার সাজা স্থগিতের আগে ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার ব্যবহার আগে কখনও প্রয়োগ করা হয়েছে কিনা জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘বাংলাদেশে এর আগে এই ধারায় সাজা স্থগিত করার কোনও নজির ছিল না। তবে এটাই প্রথম।’

এর আগে অনেক রাজনৈতিক নেতাকর্মী বা সাধারণ আসামি প্যারোলে মুক্তি পেয়েছিলেন। মূলত সাজা হওয়ার পরেই ফৌজদারি কার্যবিধির ৪০১(১) ধারার বিধান প্রযোজ্য হয়। আর প্যারোলের বিধান সাজা হওয়ার আগেই প্রযোজ্য হয়। সেসব বিবেচনায় খালেদা জিয়ার মাধ্যমে ৪০১(১) ধারার ব্যবহার দেশে প্রথম বলেও তিনি মন্তব্য করেন।

একই বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ‘এ মুহূর্তে বলতে পারছি না, আমার খেয়াল নেই।’

এদিকে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘আমি এর আগে এ ধারার প্রয়োগ কখনও হতে দেখিনি। প্যারোলে মুক্তির অনেক উদাহরণ রয়েছে। কিন্তু দেশ স্বাধীনের পর ৪০১(১) ধারার প্রয়োগ এটাই প্রথম।’

ওই ধারায় বয়স ও অসুস্থতার দিক বিবেচনায় খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মাধ্যমে সরকার তাদের উদারতা দেখিয়েছে বলেও মন্তব্য করেন সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী।

প্রসঙ্গত, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ১ উপধারায় আসামিদের দণ্ড স্থগিতের বিষয়ে সরকারকে ক্ষমতা দেওয়া হলেও পরবর্তী প্রক্রিয়াগুলো একই ধারার ২, ৩, ৪, ৪ (ক), ৫, ৫ (ক) এবং ৬ উপধারায় বর্ণিত হয়েছে। এসব উপধারায় দণ্ড স্থগিত রাখা বা মওকুফ করার জন্য সরকারের কাছে আবেদন করা, আবেদনটির পরবর্তী কার্যকারিতা, শর্তসাপেক্ষ মুক্তি নিয়ে শর্তভঙ্গের ফলে বিনা পরোয়ানায় গ্রেফতারসহ আসামিকে কারাগার থেকে মুক্তির প্রক্রিয়া উল্লেখ করা হয়েছে। সূত্রঃ বাংলা ট্রিবিউন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa