Advertisement
জুমবাংলা ডেস্ক : সাইবার অপরাধের ঘটনায় সরাসরি মামলা করার সুযোগ তৈরিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে একটি বিশেষ থানা চালু হচ্ছে। এই থানার দায়িত্বে থাকবেন একজন অতিরিক্ত ডিআইজি, যা পুলিশে এটাই প্রথম।

সাইবার থানার বিস্তারিত রূপরেখা নিয়ে একটি খসড়া তৈরির কাজ চলছে, যার চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটি সময়সাপেক্ষ। তাই “শিগগিরই” পরীক্ষামূলকভাবে ঢাকায় একটি সাইবার থানা চালু করার চিন্তা-ভাবনা হচ্ছে।

সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি শাহ আলম জানান, পুলিশ সদর দপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে প্রশাসনিক পুনবির্ন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) খসড়াটি পাস হওয়ার পর সাইবার থানার কার্যক্রম পুরোদমে চলবে। তবে নিকারে পাসের আগেই তা পরীক্ষামূলকভাবে চালু হবে।

তিনি জানান, এখন সিআইডি’র সাইবার ক্রাইম সেন্টার ভুক্তভোগীদের সমস্যা শুনে প্রতিকারের জন্য থানায় অভিযোগ করতে বা আদালতে মামলা করতে পরামর্শ দেয়। তবে সাইবার থানা হলে ভুক্তভোগীরা সেখানেই মামলা করতে পারবেন। ফলে আইনিসেবা পাওয়া অনেক সহজ হয়ে যাবে।

বর্তমানে সাইবার ক্রাইম সেন্টারের হটলাইন ০১৭৩০৩৩৬৪৩১ নম্বরে দেশের যে কোনো প্রান্ত থেকে ফোন করে সাইবার অপরাধ সংক্রান্ত সমস্যায় পরামর্শ নেওয়া যায় বলে জানান তিনি।

এর আগে, গত ৬ জুলাই সিআইডি প্রধান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মাহবুবুর রহমান সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “সাইবার থানাটি ঢাকায় স্থাপন করা হলেও সারাদেশ থেকে ভুক্তভোগীরা অনলাইনে এই থানায় অভিযোগ দায়েরের সুযোগ পাবেন।”

উল্লেখ্য, বর্তমানে সারাদেশে রেলওয়ে ও নৌ-থানা মিলিয়ে সর্বমোট ৬৬০টি থানা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.