Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশে তেল, গ্যাসের সংকট নেই : খালিদ মাহমুদ
জাতীয় বিভাগীয় সংবাদ

দেশে তেল, গ্যাসের সংকট নেই : খালিদ মাহমুদ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 27, 2022Updated:July 27, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে তেল, গ্যাসের কোন সংকট নেই। দেশ বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, তেল ও গ্যাসের কোন সংকট যেন না হয়; সেজন্য সরকার কিছু আগাম পদক্ষেপ নিয়েছে।

দেশে তেল, গ্যাসের সংকট নেই : খালিদ মাহমুদ
ফাইল ছবি

প্রতিমন্ত্রী আজ বুধবার ব্রাম্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৬ষ্ঠ তলা বিশিষ্ট অফিস ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তেল-গ্যাস সংকট প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতিকে মাথায় রেখে দেশের ওপর যেন কোনো আঘাত না আসে, সে লক্ষ্যে কিছু আগাম পদক্ষেপ নেয়া হয়েছে। এটিকে দেশবিরোধী রাজনীতিকরা সংকট বলছে। যারা সংকটের কথা বলছে, তারা রাজনৈতিকভাবে সংকটে পড়ে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ‘যতদিন শেখ হাসিনার হাতে দেশ; পথ হারাবেনা বাংলাদেশ।’

আশুগঞ্জ অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল নির্মাণের কাজ অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ইতোমধ্যে কনসালটেন্ট নিয়োগ দেয়া হয়েছে। আশুগঞ্জ নদীবন্দরটি আন্তর্জাতিক নদীবন্দর হবে।

Advertisement

পরে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে আত্মমর্যাদা, গর্ব ও অহংকারের জায়গায় নিয়ে গেছেন প্রধানমন্ত্রী। তিনি নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। পদ্মা সেতু আমাদের দেশ ও জাতিকে মর্যাদার জায়গায় নিয়ে গেছে।

তিনি আরও বলেন, লোডশেডিং সংকট মোকাবেলা করা শেখ হাসিনা ছাড়া অন্য কোন নেতৃত্বের নেই। এটি সাময়িক সমস্যা। দ্রুত এর সমাধান হবে। প্রতিমন্ত্রী বলেন, কঠিন পরিস্থিতিতেও যাতে বিভেদ সৃষ্টি না হয় সেজন্য সজাগ থাকতে হবে। তিনি বলেন, মেঘনা নদীতে ১০ কিলোমিটার এলাকা খননের ব্যবস্থা করা হবে।

বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম (অব:), ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি, বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম, বাঞ্ছারামপুর পৌরসভার মেয়র তফাজ্জল হোসেন ভূইয়া প্রমুখ। সূত্র: বাসস

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa