
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে যাওয়া এক মন্ত্রী জানান, ভোর ছয়টার কিছু আগে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমানটি অবতরণ করে। বিমান থেকে নেমে আসার কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী জানতে চান, মির্জা ফখরুলের অবস্থা এখন কেমন? তিনি কি সুস্থ আছেন?
প্রসঙ্গত যে, রাজনৈতিক প্রতিপক্ষ হলেও প্রধানমন্ত্রী বরাবরই মির্জা ফখরুলকে স্নেহের চোখে দেখেন। এর আগেও বেশ কয়েকবার প্রধানমন্ত্রী মির্জা ফখরুলের অসুস্থতার খবর শুনে তাকে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। এমনকি তার চিকিৎসার সমস্ত দায়িত্বও তিনি নিতে চেয়েছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবার রংপুরের পায়রা চত্বরে পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলেন মির্জা ফখরুল। এ সময় তাকে বহনকরী ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে তিনি পড়ে যান। আহত অবস্থায় তাকে প্রাইম মেডিকেল হসপিটালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা জানান, তার সুগারের মাত্রা কমে গিয়েছিল। শারীরিকভাবে দুর্বল থাকায় তিনি পড়ে গিয়েছিলেন। তার বাম হাতের তালু বেশ খানিকটা কেটে গেছে। এছাড়া শরীরের বেশ কয়েকটি স্থানে জখমও হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



