দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার এক বিশেষ পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

অভ্যন্তরীণ নদীবন্দর

Advertisement

মঙ্গলবার (১২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের তিনটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়-বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, টাঙ্গাইল এবং ময়মনসিংহ অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় এসব এলাকার নদীবন্দর সমূহকে ০১ (এক) নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে জানান, সকাল ১১টা ৪৫ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেশের উত্তরাঞ্চলের ৪টি বিভাগের (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট) আকাশে সঞ্চরণশীল মেঘের উপস্থিতি দেখা যাচ্ছে। আজ দিনের বিভিন্ন সময়ে এই ৪টি বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

দুপুর ১২টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে-

রংপুর বিভাগ: সকাল ১১টা ৪৫ মিনিটের পর থেকে দুপুর ৩টার মধ্যে লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার ওপর হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাত ১০টার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১টার পর থেকে বিকেল ৪টার মধ্যে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাত ১০টার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ময়মনসিংহ বিভাগ: দুপুর ১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে শেরপুর, জামালপুর, নেত্রকোণা, ময়মনসিংহ জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাত ১২টার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে সকল জেলার উপরে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাত ২টার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: দুপুর ২টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। রাত ২টার পর থেকে আগামীকাল সকাল ৮টার মধ্যে রাজবাড়ী, টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা জেলার ওপরে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: বিকেল ৫টার পূর্ব পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ১০টার পর থেকে ভোর ৬টার মধ্যে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে।

বরিশাল বিভাগ: বিকেল ৫টার পূর্ব পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

আরও পড়ুনঃ

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে টানা ৫ দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা

চট্টগ্রাম বিভাগ: বিকেল ৫টার পূর্ব পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.