Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন হচ্ছে চবিতে, কাল উদ্বোধন
জাতীয় স্লাইডার

দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন হচ্ছে চবিতে, কাল উদ্বোধন

By Arif ArmanJune 8, 20262 Mins Read

 স্যাটেলাইট১১টি স্যাটেলাইটের মাধ্যমে মহাকাশের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে দেশের সমুদ্র সীমার নিজস্ব তথ্যভাণ্ডার তৈরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হয়েছে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন। এর মাধ্যমে খুলছে সমুদ্র পর্যবেক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত। চীনের কারিগরি সহায়তায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ ডাটা সেন্টারের উদ্বোধন হচ্ছে মঙ্গলবার। সমুদ্র সম্পদ, জলবায়ু পরিবর্তন আর দুর্যোগের তথ্য পেতে এতোদিন বাংলাদেশ নির্ভর করতো অন্য দেশের স্যাটেলোইটের ওপর। যাতে সময় লাগতো ২০ ঘণ্টারও বেশি। এখন সে তথ্য মিলবে মাত্র ২০ মিনিটে।

বাংলাদেশের ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমা কেবল এক বিস্তৃত জলরাশি নয়। এ সমুদ্র ও পার্শ্ববর্তী উপকূল অঞ্চলে প্রতিনিয়ত ঘটছে নানা ভৌগলিক ও পরিবেশগত পরিবর্তন।

অথচ এতদিন গভীর সমুদ্রের নানা তথ্য-উপাত্ত সংগ্রহে বিদেশি উৎসের ওপর নির্ভর করতে হতো বাংলাদেশকে। সেই সীমাবদ্ধতা কাটিয়ে দেশের প্রথম ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন যাত্রা শুরু করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

মহাকাশে থাকা ১১টি স্যাটেলাইটের সঙ্গে সরাসরি সংযুক্ত এই অত্যাধুনিক গ্রাউন্ড স্টেশনে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি, জলোচ্ছ্বাসের সম্ভাবনা, মৎস্যসম্পদের অবস্থান, উপকূলীয় জলবায়ু পরিবর্তনের প্রভাব—সবই পাওয়া যাবে তাৎক্ষণিক। গবেষণা, পরিকল্পনা এবং রাষ্ট্রীয় নীতিনির্ধারণে এসব তথ্য হবে গুরুত্বপূর্ণ হাতিয়ার।

Advertisement

চবি ওশান গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশনের পরিচালক মোসলেম উদ্দীন মুন্না বলেন, ‘আমাদের ফ্যাসিলিটিজের জায়গা হলো আমাদের গবেষণার জায়গা উন্মুক্ত করা। আমাদের তথ্য উপাত্ত না থাকার কারণে সমুদ্র নিয়ে স্প্যাসেফিক গবেষণা করতে পারছি না। কন্টিনিউয়াস ডাটা রিসিভ করার একটি জায়গা তৈরি হলো। এতে করে স্টুডেন্টরা এখন ওয়াল্ড ক্লাস গবেষণা করতে পারবে।’

এরই মধ্যে স্টেশনটির পরীক্ষামূলক কার্যক্রমে সফলভাবে শেষ হয়েছে। প্রত্যাশিত ১১ টি স্যাটেলাইটের যোগাযোগও প্রতিষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধনের পর শুরু হবে যাত্রা। বর্তমান ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের তথ্য পেতে যেখান যুক্তরাষ্ট্র, ভারতের সহয়তায় প্রায় ২০ ঘণ্টা সময় লাগে- এখন তা পাওয়া যাবে ১৫ থেকে ২০ মিনিটেই।

চবি উপাচার্য কামাল উদ্দীন বলেন, চায়নার সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানগ্রাফি, ওনারাই এ স্যাটেলাইটটি নির্মাণ করে, তারা অর্থায়ন করে। আমার সেখানে যাই। সেখানে শুধু বাংলাদেশ কম্পিটিটর ছিলো না। আমি বলছি ফাইনাল স্টেজের কথা। আমরা ফাইনালি প্রজেক্টটি পেয়েছি। চবিতে স্যাটেলাইট স্টেশনের গ্রাউন্ড হয়।’

শুধু দুর্যোগ পূর্বাভাস নয়, মহাকাশ থেকে পাওয়া তথ্য দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় যোগ করবে নতুন মাত্রা ।

তিনি বলেন, ‘আমরা অথেনটিক ডেটা পাবো। অ্যাকাডেমিক নলেজকে ডিসিমিনেট করবে। এটি অর্থনীতিক মূল্যায়ন কঠিন। এটি বড় ধরনের ভূমিকা পালন করবে। আমাদের থেকে কেউ ডেটা নিতে চায় যদি তাহলে ফ্রি ডেটা তো কেউ দিবে না। অন্য কোনো কর্তৃপক্ষ ব্যবহার করতে গেলে সেখানে ডেটাগুলো কিনে নিতে হবে।’

চীনের সেকেন্ড ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি সহায়তায় প্রায় ৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই গ্রাউন্ড স্যাটেলাইট স্টেশন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    August 3, 2026
    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    August 3, 2026
    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    August 2, 2026

    Latest News

    mahfuz-alam

    নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

    Logo

    ৫ আগস্ট যাদের ছুটি নেই

    Sohel Taz

    ‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

    Harano

    হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

    রাজস্ব

    নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

    nid

    সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

    e-return

    ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

    এলএনজি টার্মিনাল বন্ধ

    হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

    Boni Amin

    কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

    হাইকোর্ট

    পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa