Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘দেশের মানুষ জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। তারা চায় জাতীয় পার্টি আরো শক্তিশালী হয়ে দেশের দায়িত্ব নিক। কারণ, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি। এজন্যই জাতীয় পার্টিকে আরো শক্তিশালী করতে হবে। জাতীয় পার্টিকে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

শনিবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

জি এম কাদের বলেন, ‘যারা নির্বাচন করবে এখন থেকেই তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কাজ করতে হবে। জয়ী হতে দলকে আরো সুসংহত করতে হবে। ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে এগিয়ে চলাই রাজনীতি। জাতীয় পার্টিতে ত্যাগী, মেধাবী ও আদর্শবান নেতাদের মূল্যায়ন করা হবে। কেউ উড়ে এসে জুড়ে বসতে পারবেনা।’

তিনি বলেন, যারা জাতীয় পার্টি ছেড়ে গেছে, তারা ভুল করেছে। তারা আবারো জাতীয় পার্টিতে ফিরে আসতে চাইলে, আমরা তাদের গ্রহণ করবো।

প্রতিনিধি সভায় জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টির জন্য সম্ভাবনাময় আসনগুলোতে এখন থেকেই পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, ‘যারা জাতীয় পার্টির বিভিন্ন স্তরে নেতৃত্ব দিচ্ছেন, তাদের ছেলে-মেয়েদের অবশ্যই জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় করতে হবে। ১৯৯৬ সালে জাতীয় পার্টির সমর্থন নিয়েই আওয়ামী লীগ ২১ বছর পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পেরেছে। আমরা সবাই মিলে ভালো থাকবো এমন কথা ছিলো এল্যায়েন্সের পূর্বে। কিন্তু জাতীয় পার্টির তৃণমূল নেতা-কর্মীরা স্থানীয় ভাবে সরকারী দলের নেতা-কর্মীদের হাতে বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে।’

এদিকে, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাজ্জাদ রশীদ দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.