Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের সব টিভির সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে, আগ্রহী আরও ৩ দেশ
জাতীয়

দেশের সব টিভির সম্প্রচার বঙ্গবন্ধু স্যাটেলাইটে, আগ্রহী আরও ৩ দেশ

By Saleh MohammadSeptember 30, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক : বাংলাদেশের সব টিভি চ্যানেল আনুষ্ঠানিকভাবে আগামী ২ অক্টোবর থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে আসবে। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এক চুক্তি সইয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সম্প্রচার শুরু হবে। এ ছাড়া বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারে তিন দেশের তিন কোম্পানি আগ্রহ দেখিয়েছে।

1541783967_22স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া নিতে নেপাল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কোম্পানি বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। বিসিএসসিএল সংশ্লিষ্টরা সারাবাংলাকে এ সব তথ্য জানান।

বিসিএসসিএল সূত্রে জানা যায়, নেপালের দুটি কোম্পানি নেপাল হামরু ডিটিএইচ ও নেপাল ডিফারেন্ট টিভি এবং ফিলিপাইনের ডব্লিউআইটি নামের একটি কোম্পানি ট্রান্সপন্ডার ভাড়া নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে দরদাম এখনও ঠিক হয়নি। উপযুক্ত দাম পাওয়া গেলে এসব কোম্পানির কাছে ট্রান্সপন্ডার ভাড়া দেওয়া হতে পারে।

এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সারাবাংলাকে বলেন, ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ আমাদের নিজস্ব চাহিদা মেটাবে। এটিই আমাদের প্রথম লক্ষ্য। এরইমধ্যে দেশের সবগুলো টেলিভিশন চ্যানেল স্যাটেলাইটের আওতায় আসছে। বাইরের দেশ থেকেও আমরা সাড়া পাচ্ছি। অনেক দেশই আমাদের স্যাটেলাইট ব্যবহারে আগ্রহ দেখিয়েছে।’

Advertisement

দেশের প্রথম স্যাটেলাইটের সফলতা প্রসঙ্গে বলতে গিয়ে মন্ত্রী বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক বছরের উপরে। এখন পর্যন্ত এটি কোনো ত্রুটির সম্মুখীন হয়নি। এটি একটি বড় সাফল্য।’

বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর চেয়ারম্যান শাহজাহান মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘দেশের সবগুলো টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের আওতায় আসছে এটি একটি বড় সাফল্য। এছাড়াও দেশের বাইরে থেকে বেশকিছু প্রতিষ্ঠান আমাদের স্যাটেলাইট থেকে ব্যান্ডইউথ নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। নেপাল, ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কয়েকটি কোম্পানি আমাদের সঙ্গে যোগাযোগ করছে।’

বিসিএসসিএল চেয়ারম্যান জানান, ‘নেপালের হামরু ডিটিএইচ, নেপাল ডিফারেন্ট টিভি এবং ফিলিপিনের ডব্লিউআইটি আমাদের ট্রান্সপন্ডার ভাড়া নিতে চায়। এর বাইরেও ট্রান্সপন্ডার ভাড়া নেওয়ার জন্য আরও কয়েকটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তবে আমরা এখনও সিদ্ধান্ত নেইনি। কারণ ওরা যে দাম দিতে চাচ্ছে, তাতে আমরা রাজি নই। আমরা আরও বেশি দাম আশা করছি। এখন আমাদের মধ্যে দরকষাকষি চলছে।’

বিসিএসসিএল এর তথ্যমতে, বঙ্গবন্ধু স্যাটেলাইটে ৪০টি ট্রান্সপন্ডার রয়েছে। এরমধ্যে ২৬টি কেইউ ব্যান্ডের। বাকি ২৪টি ইনসেটসি ব্রান্ডের। বর্তমানে বিদ্যমান স্যাটেলাইটগুলো সি ব্যান্ডের। তবে বঙ্গবন্ধু স্যাটেলাইটটির ইনসেট সি। অন্যান্য স্যাটেলাইটগুলোর সঙ্গে দেশের স্যাটেলাইটের পার্থক্য এটাই। বিসিএসসিএল জানিয়েছে, এরইমধ্যে ডিরেক্ট টু হোম’ (ডিটিএইচ) সেবাদাতা প্রতিষ্ঠান আকাশ ৬টি ট্রান্সপন্ডার ভাড়া দিয়েছে। এখন পর্যন্ত বঙ্গবন্ধু স্যাটেলাইটের সবচেয়ে বড় গ্রাহক তারাই। বাইরের কয়েকটি দেশও বঙ্গবন্ধু স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া নিতে আগ্রহ দেখিয়েছে।

গত বছরের ১২ মে বাংলাদেশ সময় রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে দেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সফল উৎক্ষেপণ হয়। নিজ কক্ষপথ ১১৯ দশমিক ১ ডিগ্রিতে পৌঁছানোর পর এর ইন অরবিট টেস্টসহ (আইওটি) নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়। পাওয়া যায় সফল সংকেত। উৎক্ষেপণের ছয় মাসের মাথায় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মালিকানা ও দেখভালের দায়িত্ব বুঝে নেয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) এর অধীনে স্যাটেলাইটটির সম্পূর্ণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ওই বছরের সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠিত সাফ চাম্পিয়নশিপ সরাসরি সম্প্রচারের ক্ষেত্রে সফলতা দেখায় দেশের প্রথম এই স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভিতে খেলা দেখানো হয়। মাত্র এক বছরের মধ্যেই স্যাটেলাইটটির বাণিজ্যিক কার্যক্রমও শুরু হয়। ছয়টি টিভি চ্যানেলসহ দুটি ব্যাংক এর সেবা নিতে শুরু করে। স্যাটেলাইটের মাধ্যমে ক্যাবল ছাড়া টিভি দেখার ডিটিএইচ সেবাও চালু হয়। আর আগামী ২ অক্টোবর থেকে দেশের সবগুলো টেলিভিশন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারে যাবে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa