
শনিবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ঢোলার হাট এলাকায় নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, দাঁড়িপাল্লা পথিক নিয়ে তারা আসছে ভোটের জন্য। আমরা কি সেই দলকে সমর্থন করতে পারি? দেশের স্বাধীনতাকেই বিশ্বাস করেনি। মাফও চায়নি একদিনের জন্য। যদি ক্ষমা চাইত, মাফ চাইত তাহলে কথা ছিল। তাও তারা চায়নি। এমন কোনো দলকে আমরা সমর্থন করতে পারি না যারা আমাদের দেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। হিসাব সোজা, কথা পরিষ্কার। এতে আমাকে যা খুশি তাই বলেন।
আমিরের এক্স অ্যাকাউন্ট নিয়ন্ত্রণে নিয়ে অনাকাঙ্ক্ষিত পোস্ট করা হয়েছে: জামায়াত
তিনি বলেন, আমি নাকি হিন্দুদের দালাল, ভারতের দালাল, আওয়ামী লীগের দালাল, আমার বিরুদ্ধে বলে আমি বিশ্বাস করি আমার ধর্মে ইসলাম ধর্মে। তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে। সেজন্যই বলি ধর্ম যার যার রাষ্ট্র সবার।
বিএনপি মহাসচিব বলেন, আপনাকে বেছে নিতে হবে কোন মার্কাটা কোন দলটা আপনার বন্ধু। আপনার পক্ষে থাকবে। আপনার কথা বলবে। এবার ৫ আগস্টের পরে আমাদের বিএনপি নেতাকর্মীরা আপনাদের পাশে ছিল। মন্দির মন্ডপ পাহারা দিছে। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



