
এর আগে সিরিজের প্রথম ম্যাচে তামিম ইকবালকে টপকে দ্বিতীয়স্থানে উঠেছিলেন রিয়াদ। এবার শীর্ষস্থান দখল করলেন। বর্তমানে তার সংগ্রহ ১০২ ম্যাচে ১৭৭১ রান। অবশ্য ব্যাট করতে পেরেছেন ৯৪ ইনিংসে। ১১৮.৬৯ স্ট্রাইকরেট ও ৫ অর্ধশতকে তার ব্যাটিং গড় ২৪.২৬।
দ্বিতীয় স্থানে থাকা সাকিবের সংগ্রহ ৮৮ ম্যাচে ১৭৬৩ রান।৯ অর্ধশতকে তার ব্যাটিং গড়.২২.৮৯। ৭৪ ম্যাচে ২৪.৬৫ গড়ে তামিমের সংগ্রহ ১৭০১ রান এবং স্ট্রাইকরেট ১১৭.৪৭। টি-টোয়েন্টিতে দেশের একমাত্র সেঞ্চুরির মালিক তামিম। রয়েছে সাতটি অর্ধশতকও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



