Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দ্বাদশ জাতীয় সংসদে এমপি হলেন ১২ চিকিৎসক
জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদে এমপি হলেন ১২ চিকিৎসক

By Bhuiyan Md TomalJanuary 8, 20242 Mins Read

জাতীয় সংসদ নির্বাচনেজুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২ চিকিৎসক সংসদ সদস্য হিসেবে জয়ী হয়েছেন। এর মধ্যে ১১ জনের প্রতীক ছিল নৌকা, একজন আওয়ামী লীগের স্বতন্ত্র হিসেবে জয়লাভ করেছেন।

আজ সোমবার সকাল পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফলে এমন তথ্য জানা গেছে।

চাঁদপুর-৩ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি ১ লাখ ৯ হাজার ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিজয়ী দীপু মনির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর সামসুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন মাত্র ২৪ হাজার ১৮৩ ভোট।

সিরাজগঞ্জ-৩ অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ১ লাখ ১৭ হাজার ৬৪২ ভোট পেয়েছেন এবং তাঁর নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন সুইট ঈগল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৭০৮ ভোট পেয়েছেন।

Advertisement

কিশোরগঞ্জ-১ আসনে জয়লাভ করেছেন সৈয়দ নজরুল ইসলামের কন্যা ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৭৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম পেয়েছেন ৭৩ হাজার ৯৯৮ ভোট।

কুমিল্লা-৭ আসনে অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত জয়লাভ করেছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৬৭৬ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মুনতাকিম আশরাফ টিটু পেয়েছেন ১১ হাজার ৬৬৮ ভোট।

বগুড়া-৭ আসনে ডা. মোস্তফা আলম নান্নু নৌকা প্রতীকে ৯১ হাজার ২৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এ টি এম আমিনুল ইসলাম লাঙল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট। মেহেরপুর-২ আসনে ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক জয়লাভ করেছেন ৭২ হাজার ৭২৮ ভোট পেয়ে। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মকবুল হোসেন পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট।

নাটোর-৪ আসনে ডা. মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী নৌকা প্রতীকে জয়লাভ করেছেন। তিনি ভোট পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৫৮২টি এবং ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন পেয়েছেন ৯০ হাজার ৭৪৮টি ভোট। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল জয়লাভ করেছেন। তিনি নৌকা প্রতীকে ৭৯ হাজার ৮১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ নজরুল ইসলাম পেয়েছেন ৭২ হাজার ৭০৯ ভোট।

যশোর-২ আসনে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন ডা. মোঃ তৌহিদুজ্জামান তুহিন। সাতক্ষীরা-৩ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক। নরসিংদী-২ আসনে নৌকা প্রতীকে জয়ী হয়েছেন ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। আর কুড়িগ্রাম-২ আসনে ডা. হামিদুল হক খন্দকার (স্বতন্ত্র) হিসেবে জয়লাভ করেছেন। তিনি ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে লড়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল লাঙ্গল প্রতীকের পনির উদ্দিন আহমেদ।

নৌকার প্রার্থী হয়েও পরাজিত হলেন যারা

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa