
মাঠ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন- গাজীপুর জেলা প্রশাসক এস.এম তরিকুল ইসলাম, এডিএম শাহিনুর ইসলাম, সহকারী ভ‚মি কমিশনার গোলাম মোরশেদ খান, ডিসি ক্রাইম শরিফ উদ্দিন, ডিবির মনজুরুল আলম, প্রথম পর্ব ইজতেমার আয়োজক কমিটির অন্যতম মুরুব্বি ইঞ্জিনিয়ার মেজবাহ উদ্দিন, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ।
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম জানান, প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে বিশ্ব ইজতেমা ময়দানের ময়লা-আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করতে ২৯টি বর্জ্য পরিবহন গাড়ি এবং আড়াইশ’ পরিচ্ছন্ন কর্মী ইজতেমা ময়দানে কাজ করছে। আগামী বৃহস্পতিবারের আগেই মাঠ পরিষ্কার করে মুসল্লিদের জন্য প্রস্তুত করা হবে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



